Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ভবিষ্যৎ প্রজন্ম সিগারেট কেনার সুযোগই পাবে না নিউজিল্যান্ডে
আন্তর্জাতিক

ভবিষ্যৎ প্রজন্ম সিগারেট কেনার সুযোগই পাবে না নিউজিল্যান্ডে

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 9, 2021Updated:December 9, 20212 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: ধূমপানবিরোধী মহাপরিকল্পনা হাতে নিয়েছে নিউজিল্যান্ড। বলা হচ্ছে, এটি বাস্তবায়িত হলে আগামী কয়েক দশকের মধ্যে দেশটিতে আর কোনো ধূমপায়ী থাকবে না। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ধূমপানবিরোধী এই পরিকল্পনা ঘোষণা করেছে নিউজিল্যান্ড সরকার। আগামী বছরই তা আইনে পরিণত হতে পারে। সেটি হলে এখনকার শিশুরা ভবিষ্যতে আর ধূমপানের সুযোগ পাবে না। খবর ডয়েচে ভেলে, রয়টার্স’র।

ভবিষ্যৎ প্রজন্ম সিগারেট কেনার সুযোগই পাবে না নিউজিল্যান্ডে
প্রতীকী ছবি
Advertisement

নিউজিল্যান্ডের সহযোগী স্বাস্থ্যমন্ত্রী আয়েশা ভেরাল এক টুইটে বলেছেন, ধূমপানমুক্ত ভবিষ্যৎ গড়তে এক ঐতিহাসিক পদক্ষেপ নিচ্ছে নিউজিল্যান্ড। ধূমপানমুক্ত ২০২৫ কর্মপরিকল্পনার অংশ হিসেবে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে সিগারেট বিক্রি নিষিদ্ধ করাসহ বেশ কিছু সাহসী কিছু পদক্ষেপ বাস্তবায়ন করবো।

কীভাবে হবে বাস্তবায়ন

বর্তমানে নিউজিল্যান্ডে ১৮ বছরের কম বয়সী সবার জন্য সিগারেট আইনত নিষিদ্ধ। কিন্তু ২০২৭ সাল থেকে বয়সের এই সীমা আরও নামিয়ে আনা হবে। তখন যাদের বয়স ১৪ বছর থাকবে, তারা আর কোনোদিনই সিগারেট কেনার বৈধতা পাবে না। শুধু তা-ই নয়, ধারাবাহিকভাবে কমিয়ে আনা হবে স্বীকৃত সিগারেট বিক্রেতার সংখ্যা এবং নিকোটিনের মাত্রা।

তামাকমুক্ত প্রজন্ম গড়ার এই আইনটি আগামী বছরের জুনে নিউজিল্যান্ডের পার্লামেন্টে উপস্থাপন করা হবে। ২০২২ সালের শেষের দিকে এর বাস্তবায়ন শুরু করতে চায় দেশটির সরকার।

ভবিষ্যৎ প্রজন্ম সিগারেট কেনার সুযোগই পাবে না নিউজিল্যান্ডেএকটি বিবৃতিতে আয়েশা ভেরাল বলেন, তরুণরা যেন কখনোই ধূমপান শুরু না করে, আমরা তা নিশ্চিত করতে চাই। তাই তাদের কাছে তামাকজাত পণ্য বিক্রি বা সরবরাহ অপরাধ হিসেবে পরিণত করবো।

বর্তমানে নিউজিল্যান্ডে ১৫ বছর বয়সোর্ধ্বদের মধ্যে ১১ দশমিক ৬ শতাংশই ধূমপানে আসক্ত। তবে মাওরি আদিবাসীদের মধ্যে এর হার ২৯ শতাংশের মতো। তাই আইনটি পাস করার আগে একটি মাওরি স্বাস্থ্য টাস্কফোর্সের সঙ্গে পরামর্শ করবে নিউজিল্যান্ড সরকার।

তামাকের খুচরা বিক্রিতে বিশ্বের সবচেয়ে বেশি কড়াকড়ি আরোপ করা দেশের মধ্যে নিউজিল্যান্ড দ্বিতীয়। প্রথমস্থানে থাকা ভুটানে সিগারেট বিক্রি পুরোপুরি নিষিদ্ধ। নিউজিল্যান্ডের প্রতিবেশী অস্ট্রেলিয়াতেও রয়েছে তামাকবিরোধী কঠোর আইন। ২০১২ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে সিগারেটের সাদামাটা প্যাকেজিং বাধ্যতামূলক করে অজিরা।

নিউজিল্যান্ডে প্রতি বছর ধূমপানের কারণে অন্তত পাঁচ হাজার মানুষ মারা যান, যা দেশটিতে সবচেয়ে বেশি প্রতিরোধযোগ্য মৃত্যুর ঘটনা। সেখানে প্রতি পাঁচজনের চারজন ধূমপায়ী বয়স ১৮ বছর হওয়ার আগেই ধূমপান শুরু করেন।

নিউজিল্যান্ডের তামাকবিরোধী নতুন প্রস্তাবনায় স্বাভাবিকভাবেই সন্তুষ্ট স্বাস্থ্য সংশ্লিষ্টরা। তবে, প্রকাশ্যে সিগারেট বিক্রি নিষিদ্ধ হলে কালোবাজারি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন ব্যবসায়ীরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

June 24, 2026
Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

June 24, 2026
জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

June 24, 2026

Latest News

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa