Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ভাই-ভাবির নামে সরকারি ঘর, ভাড়াও দিয়েছেন ইউপি সদস্য
বিভাগীয় সংবাদ রংপুর

ভাই-ভাবির নামে সরকারি ঘর, ভাড়াও দিয়েছেন ইউপি সদস্য

By Shamim RezaAugust 28, 20202 Mins Read

ভাই-ভাবির নামে সরকারি ঘর, ভাড়াও দিয়েছেন ইউপি সদস্য

Advertisement

জুমবাংলা ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ৪ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য সাইদুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম করে বড় ভাই ও ভাবির নামে দুটি সরকারি ঘর বরাদ্দ নেওয়ার অভিযোগ উঠেছে। ‘জমি আছে ঘর নেই’ ও ‘দুর্যোগ সহনীয়’ প্রকল্পের ওই বাড়ি দুটির একটি আবার ভাড়াও দিয়েছেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, দহগ্রাম ৪ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য সাইদুল ইসলামের বড় ভাই শাহ জামালের স্ত্রী হালিমা বেগমের নামে কয়েক বছর আগে জমি আছে ঘর নেই প্রকল্পের একটি ঘর বরাদ্ধ দেন সাইদুল ইসলাম। পরে ভাবির নামে বরাদ্ধ দেওয়া বাড়িটি কৌশলে নিজের জমিতে নির্মাণ করে নিয়ে দখল করেন। এরপর সেই বাড়ি গ্রামের অন্য বাসিন্দাদের কাছে ভাড়া দিয়ে টাকা আদায় করেন সাইদুল।

এ খবর পেয়ে সরেজমিনে যান স্থানীয় সংবাদিকরা। ঘরটিতে ভাড়াটিয়াদের দেখতে পান। এ খবর জানতে পেরে মালামালসহ ভাড়াটিয়াদেরকে পরদিনই অন্যত্র সরিয়ে দেন ওই ইউপি সদস্য। সম্প্রতি সাইদুল ইসলাম তার বড় ভাই শাহ জামালের নামেও দুর্যোগ সহনীয় একটি সরকারি বাড়ি বরাদ্ধ করিয়ে নেন।

নাম না প্রকাশ করার শর্তে ৪ নম্বর ওয়ার্ড ইউনিয়নের অপর সদস্য জানান, সদস্য নির্বাচিত হওয়ার আগে সাইদুল ইসলামের আর্থিক খারাপ ছিল। তবে দুই দফায় ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি এখন অনেক টাকার মালিক। হয়েছে ট্রাক, ট্রলি, জমিসহ অনেক সম্পদ।

ভাই-ভাবির নামে সরকারি বাড়ি বরাদ্ধ দেওয়ার কথা স্বীকার করেছেন ইউপি সদস্য সাইদুল ইসলাম। তিনি দৈনিক আমাদের সময়কে বলেন, ‘আমার ভাবি স্বামী পরিত্যক্তা। বড় ভাই দ্বিতীয় বিয়ে করে আলাদা থাকেন। ফলে ভাবির নামে ঘরটি দেওয়া হয়েছে।’ তবে ভাইয়ের নামে দুর্যোগ সহনীয় সরকারি ঘর বরাদ্ধের বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন প্রধান বলেন, ‘একজন জনপ্রতিনিধি হিসেবে আপন ভাই ও ভাবির নামে সরকারি বাড়ি বরাদ্ধ নেওয়া ঠিক করেননি তিনি।’ লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর এ বিষয়ে খোঁজ নেবেন বলে জানিয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

July 19, 2026
poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

July 19, 2026
ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

July 19, 2026

Latest News

Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

পেঁয়াজ চাষীরা

চরম লোকসানের মুখে রাজবাড়ীর পেঁয়াজ চাষীরা

Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি নিষিদ্ধ

Sisa

এখনো বেঁচে আছি শরীরে ২২টি সিসা নিয়ে

Kaji Monir

বাল্যবিবাহ রেজিস্ট্রিতে অভিনব প্রতারণা!

greptaar_caaci

তিন মাসের শিশুর পা মোচড়, সেই চাচি গ্রেফতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa