Advertisement

জুমবাংলা ডেস্ক : ফতুল্লায় ভাগ্নিকে ধ’র্ষণচেষ্টার অভিযোগে মামাকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে ভাগনির দায়ের করা মামলায় তার মামাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত ১৮ আগস্ট ভোরে ফতুল্লার মুসলিমনগর নয়াবাজার গিয়াস উদ্দিনের ভাড়া বাড়িতে এ ধ’র্ষণচেষ্টার ঘটনা ঘটে।

অভিযুক্তের নাম রিপন (২১)। সে পটুয়াখালীর গলাচিপা থানাধীন মাঝগ্রামের বাসিন্দা আবুল কাশেম খানের ছেলে। বর্তমানে মুসলিমনগর নয়াবাজার গিয়াস উদ্দিনের ভাড়া বাড়িতে স্বপরিবারে বসবাস করে একটি গার্মেন্টসে চাকরি করতো।

মামলার এজাহারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আবুল কাশেম জানান, অভিযুক্ত রিপন ও তার ভিকটিম ভাগ্নি (১৫) একই বাড়িতে আলাদা ঘর ভাড়া নিয়ে বসবাস করতো। তারা উভয়েই গার্মেন্টসে চাকরি করে। রিপন ওই মেয়েটির চাচাতো মামা। ঈদের ছুটিতে রিপন তার পরিবার নিয়ে গ্রামের বাড়িতে যায়। এরপর গত ১৮ আগস্ট ভোর সকালে রিপন একাই তার ভাড়া বাসায় ফিরে আসে। এ সময় তার ভাগ্নিকে খাবার রান্না করতে বলে।

ভিকটিম কিশোরী রান্নার কাজে রিপনের ঘরে ঢুকলে রিপন তাকে ধ’র্ষণের উদ্দেশ্যে মুখ চেপে ধরে যৌ’ন পীড়ন চালায়। ওই কিশোরীটি রিপনের হাত থেকে রক্ষা পেতে ধস্তাধস্তির একপর্যায়ে নিজের ঘরে চলে যেতে সক্ষম হয়।

এমন ঘটনায় গত সোমবার রাতে মেয়েটি ফতুল্লা মডেল থানায় অভিযুক্ত রিপনের বিরুদ্ধে মামলা দায়ের করলে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.