Advertisement
সজল আলী: একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বেপারী। বয়স পঁচাশি ছুঁইছুঁই। স্বজন, সংসার বলতে কিছুই নেই তাঁর। নেই বসবাসের জন্য এক টুকরা জমি কিংবা ঘর। থাকেন অন্যের বাড়িতে। মুক্তিযোদ্ধা ভাতার টাকায় নিজে চলেন, চালান তাঁর মতো অসহায় আরো দু’চারজনকে।

পরপর দুটি দুর্যোগের মুখোমুখি হলো দেশ। প্রথমে করোনা, পরে বন্যা। এ সময় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ চরের দরিদ্র মানুষদের আর্তনাদ দেখেছেন এই মুক্তিযোদ্ধা। তিনিও কষ্ট পেয়েছেন। চেষ্টা করেছেন কিছু করার। কিন্তু তিনিও যে অসহায়। স্বাধীনতার ৫০ বছর পরে দেশে এ অবস্থা দেখে শুধু আফসোস করেছেন।

এরই মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে সরকারি চাল বরাদ্দ দেওয়া হলো।

ঈদুল আযহার আগে স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে চেয়ে দুজন গরীব মানুষের জন্য দুটি কার্ড এনেছিলেন তাদের সাহায্য করবেন বলে। কিন্তু ইউনিয়নের তিন ইউপি সদস্য- সালাম মেম্বার ,সেকেন মেম্বার ও হালিম মেম্বার তার কাছ থেকে কেড়ে নিয়েছিলেন সেই কার্ডের চাল! একইসঙ্গে সকলের সামনে ভুয়া মুক্তিযোদ্ধা বলে অপমানও করেছিলেন। বিষয়টি মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বেপারীর আত্মসম্মানে লেগেছিল।

পরে সরকারের দেওয়া মুক্তিযোদ্ধা ভাতার টাকা দিয়ে সে সময় ২২৯টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছিলেন। এমনকি আজ বৃহস্পতিবার দুপুরেও ইউনিয়নের হরিহরদিয়া নতুন বাজারে ১৪২টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন এই মুক্তিযোদ্ধা ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.