Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে দুই বাসের চাপায় এক বৃদ্ধার (৬২) মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে পৌরসভার বাজার এলাকার বাস স্ট্যান্ডে কালীগঞ্জ টান্সপোর্ট লিমিটেডের (কেটিএল) দুই বাসের চাপায় এ দূর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও ময়নাতদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক।

নিহত বৃদ্ধার নাম অঞ্জু রানী দাস। তিনি কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর গ্রামের মৃত পরেশ চন্দ্র দাসের মেয়ে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, অঞ্জু রানী স্থানীয় কৃষি ব্যাংক থেকে স্বামী পরিত্যক্তা ভাতা নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় তিনি কালীগঞ্জ বাস স্ট্যান্ড হয়ে পার্কিং করা একটি কেটিএল বাসের পাশ দিয়ে আসার সময় আরেকটি কেটিএল বাস তাকে চাপা দেয়। ঘটনার পর স্থানীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মো. সাজ্জাত হোসেন জানান, হাসপাতালে আনার আগেই অঞ্জু রানী দাসের মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, ঘটনার পর দুই বাসের চালক এবং হেলপার পালিয়েছে। একটি কেটিএল বাস দাঁড়ানো ছিল কিন্তু অপর একটি কেটিএল বাসের চাপায় তিনি নিহত হন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে । চাপা দেওয়া ওই কেটিএল বাসটি থানায় পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রচললিত আইনে থানায় মামলা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google