ভারতীয় হাই কমিশনার

Advertisement
জুমবাংলা ডেস্ক: মহাত্মা গান্ধীর ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গান্ধী আশ্রম পরিদর্শন করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

আজ সোমবার মহাত্মা গান্ধীর ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন হাইকমিশনার। পরে  গান্ধী আশ্রম ট্রাস্ট আয়োজিত সমসাময়িক বিশ্বে মহাত্মা গান্ধীর প্রাসঙ্গিকতা শীর্ষক আলোচনা সভায় অংশ নেন তিনি।

প্রণয় ভার্মা আলোচনাকালে মানবতাবাদ ও অহিংসার দর্শনের পথপ্রদর্শনকারী আলোয় আমাদেরকে আজকের বৈশ্বিক চরমপন্থা ও সন্ত্রাসবাদের মোকাবেলা করার পথ দেখানোর ব্যাপারে গুরুত্বারোপ করেন। তিনি প্রকৃতির সঙ্গে সঙ্গতি বিধানে গান্ধীজির বিশ্বাস, দরিদ্রতমদের ক্ষমতায়নের লক্ষ্যে তার দৃঢ় সংকল্প এবং ‘বসুধৈব কুটুম্বকম্’ বার্তার উপর জোর দেন, যা জি-২০ প্রেসিডেন্সির জন্য ভারতের গ্রহণ করা ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’ নীতিকে অনুপ্রাণিত করে। এ সময় নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম ও ট্রাস্টের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। #বাসস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google