Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ভারতীয় তরুণীকে পাকিস্তানে তুলে নিয়ে ধর্মান্তরিত করে বিয়ে, অতঃপর..!
আন্তর্জাতিক

ভারতীয় তরুণীকে পাকিস্তানে তুলে নিয়ে ধর্মান্তরিত করে বিয়ে, অতঃপর..!

By Sibbir OsmanAugust 31, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : লাগাতার ২৪ ঘণ্টা ধরে রীতিমতো তোলপাড় হয়েছে লাহৌরের নানকানা সাহিব এলাকা। উত্তেজনার ঝড় পাকিস্তানের সীমানা পেরিয়ে ঢুকে পড়েছিল ভারতেও। অবশেষে সাময়িক স্বস্তি মিলল। বাড়ি ফিরিয়ে দেওয়া হল অপহৃত শিখ তরুণীকে। যাকে তুলে নিয়ে নিয়ে ধর্মান্তরিত করে বিয়ে করার অভিযোগ উঠেছিল মুসলিম যুবক এহসানের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এহসান ও তার পরিবারের সদস্য মিলিয়ে মোট ৮ জনকে।
ভারতীয় তরুণীকে পাকিস্তানে তুলে নিয়ে ধর্মান্তরিত করে বিয়ে, অতঃপর..!

Advertisement

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমারের কথায়, পাকিস্তানে শিখ তরুণীকে অপহরণ ও ধর্মান্তরিত করার ব্যাপারে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। অপহরণের রিপোর্টও পেশ করা হয়েছে। জোর করে ধর্মান্তরিত প্রক্রিয়া আগেও বহুবার হয়েছে। এবার টার্গেটে ছিল শিখ ও হিন্দু কিশোরীরা। অবিলম্বে এই প্রথা বন্ধ হওয়া উচিত। এই ব্যাপারে জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানের সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

তাম্বু সাহিব গুরুদ্বারের গ্রন্থি (পুরোহিত) ভগবান সিংয়ের মেয়ে জগজিৎ কৌরকে অপহরণ করার অভিযোগ উঠেছিল এহসান ও তার পরিবারের বিরুদ্ধে। শিখ পরিবারের দাবি ছিল, তাদের মেয়ের বয়স ১৭ বছর। নাবালিকা মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়ে ইসলামে ধর্মান্তরিত করা হয়। তার উপর অত্যাচারও চালায় এহসান ও তার ভাইয়েরা। এরপর জগজিতের মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে বিয়ে করতে বাধ্য করে এহসান। অপহরণ ও ধর্মান্তরিত করার অভিযোগ তুলে শিখ পরিবারের পোস্ট করা ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। গোটা নাননাকা সাহিব এলাকা জুড়ে শুরু হয় বিক্ষোভ।

এর মধ্যেই জগজিৎ ও এহসানের একটি ভিডিও ও ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা যায়, কালো পোশাক পরে মুসলিম যুবকের পাশে বসে রয়েছেন জগজিৎ। এমনকি, তিনি নিজেকে ১৯ বছর বয়সি বলে দাবি করে স্বেচ্ছায় এহসানকে বিয়ে করার কথাও বলছেন। এই ভিডিও সামনে আসার পরে উত্তেজনা আরও বাড়ে। শিখ পরিবার দাবি করে, প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে মেয়েটিকে এই সব বলতে বাধ্য করা হচ্ছে। পাকিস্তান ও ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে শুরু হয় বিক্ষোভ।

ঘটনার খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন ভারতের শিখ সম্প্রদায়ের মানুষজনও। দিল্লির শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট ও অকালি দলের নেতা মনজিনদার সিং সিরসা টুইট করে জানান, ভারত ও পাকিস্তান দু’দেশের প্রধানমন্ত্রীর কাছেই আবেদন করা হয়েছে। শিখ স্বাধীনতায় এভাবে হস্তক্ষেপ হতে থাকলে বিষয়টা জাতিসংঘ পর্যন্ত নিয়ে যাওয়া হবে। ঘটনার তীব্র নিন্দা করে টুইট করেন হরভজন সিংও। সূত্র : দ্য ওয়াল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

June 23, 2026
ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

June 23, 2026
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026

Latest News

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa