
করোনায় আক্রান্ত অর্থনীতিকে মেরামতের খাতে ভারতে জিডিপির দশ শতাংশ অর্থাত্ মোট ২৬৬ বিলিয়ন মার্কিন ডলার দেওয়া হবে ।
এদিকে করোনাভাইরাসের জেরে পাকিস্তানের অর্থনীতিও আক্রান্ত।
সাম্প্রতিক হিসাব বলছে, এই মুহূর্তে পাকিস্তানের জিডিপি হলো ২৮৪ বিলিয়ন মার্কিন ডলার। এটা বিশ্বব্যাংকের তথ্য। তার মানে- ভারত যত টাকার আর্থিক প্যাকেজ দেবে, পুরো পাকিস্তানের অর্থনীতি সেই অর্থের থেকে একটু বেশি।
ভারতের অর্থনৈতিক প্যাকেজ ভিয়েতনাম, পর্তুগাল, গ্রীস, নিউজিল্যান্ডের অর্থনীতির চেয়ে বেশি।
করোনার জেরে বিপদে পড়েছে বিশ্ব অর্থনীতি। জাপান তাদের অর্থনীতির প্রায় ২০ শতাংশ দিয়েছে করোনা প্যাকেজ হিসাবে। সিঙ্গাপুর, হংকং ও অস্ট্রেলিয়া দিয়েছে জিডিপির ১০ শতাংশ বা তার থেকে একটু বেশি।
তবে অধিকাংশ দেশই নিজেদের জিডিপির দুই থেকে তিন শতাংশ করে দিয়েছে করোনা রিলিফ প্যাকেজ। সেই দিক থেকে দেখতে গেলে বড় অর্থনীতির মধ্যে ভারতই ব্যতিক্রম।
সূত্র : হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



