
এদিন মানচিত্র প্রকাশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘পাকিস্তানের মানুষের লক্ষ্য প্রকাশিত হয়েছে এই মানচিত্রে। আজ একটা ঐতিহাসিক দিন, কারণ আমরা একটি নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেছি, যা গোটা দেশ ও কাশ্মীরের মানুষের ইচ্ছেতেই তৈরি হয়েছে।’
এতদিন পর্যন্ত পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অংশকে আনুষ্ঠানিকভাবে নিজেদের অংশ বলে দাবি করত না। গিলগিট-বালতিস্তানকে নিজেদের বলে উল্লেখ করলেও বাকি অংশকে পাকিস্তান ‘আজাদ কাশ্মীর’ বলে উল্লেখ করতো।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছেন, এই প্রথমবার পাকিস্তান গোটা বিশ্বের সামনে নিজেদের অবস্থাব স্পষ্ট করলো। বুধবার, ৫ অগস্ট দিনটিকে ‘কালা দিবস’ হিসেবে পালন করা হবে বলেও জানান পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী। তবে পাকিস্তানের এ পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন ভারত।
এর আগে, ভারতের কালাপানি, লিমপিয়াধুরা, লিপুলেখ এই তিনটি অংশকে নিজেদের বলে দাবি করে নতুন মানচিত্র প্রকাশ করেছে নেপাল সরকার। নেপালের সঙ্গে ভারতের চলমান বিতর্কের মধ্যেই এমন পদক্ষেপ নিলো ইসলামাবাদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



