Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুরেভি’
আন্তর্জাতিক

ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুরেভি’

By জুমবাংলা নিউজ ডেস্কডিসেম্বর 3, 2020Updated:ডিসেম্বর 3, 20202 Mins Read
ঘূর্ণিঝড়
প্রতীকী ছবি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বুরেভি’। শ্রীলঙ্কায় তাণ্ডব শেষে ভারতের দিকে এগিয়ে যাচ্ছে এ ঘূর্ণিঝড়টি। আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে দেশটির কন্যাকুমারিতে আঘাত হানতে পারে এ ঝড়। খবর কলম্বো পেজ এবং টাইমস অব ইন্ডিয়ার।

এদিন সকালে শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড় বুরেভি দেশটির ইলুপ্পাইকাদাভাই উপকূল অতিক্রম করছে এবং দুপুর নাগাদ তা মান্নার দ্বীপ ছাড়িয়ে যাবে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যার দিকে শ্রীলঙ্কার উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে তাণ্ডব শুরুর পর রাত সাড়ে ১০টার দিকে ধীরে ধীরে সরে যেতে থাকে ঘূর্ণিঘড় বুরেভি।

এ ঝড়ের বাতাসের গতি ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। তবে মাঝেমধ্যে ৯০ কিলোমিটার পর্যন্তও গতি উঠছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই শ্রীলঙ্কায় এর প্রভাব কমে আসবে বলে আশা করা হচ্ছে।

এর আগে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে লঙ্কান উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় বুরেভি। ঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় দেশটির পূর্ব উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে৷

শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, ঝড়ের প্রভাবে উপকূলের বেশ কিছু জায়গায় গাছপালা উপড়ে পড়েছে। মাল্লাইটিভু, ভাভুনিয়া ও মান্নারে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ইতোমধ্যেই এসব এলাকায় উদ্ধারকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঝূর্ণিঝড় বুরেভি শ্রীলঙ্কা হয়ে তামিলনাড়ুর দিকে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্য়ে কেরালা ও তামিলনাড়ুর কিছু এলাকায় ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে৷

ঝড়ের প্রভাবে তামিলনাড়ু, পুদুচেরি, মাহে, কারইকানালে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, লাক্ষাদ্বীপেও প্রবল বৃষ্টিপাত হতে পারে।

বুরেভির কারণে কেরালার পথনামথিট্টা, আলাপুঝা, তিরুঅনন্তপুরম ও কোল্লামে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
সাইবার স্ক্যাম কম্পাউন্ড

কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন সাইবার দাসের শিকার ৩৭ বাংলাদেশি

জুন 12, 2026
ফুজিমোরি

কে এই কেইকো ফুজিমোরি?

জুন 12, 2026
Worldcup

বিশ্বকাপ শুরুর দিনেই সংঘর্ষ, ভাঙচুর

জুন 12, 2026
Latest News
সাইবার স্ক্যাম কম্পাউন্ড

কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন সাইবার দাসের শিকার ৩৭ বাংলাদেশি

ফুজিমোরি

কে এই কেইকো ফুজিমোরি?

Worldcup

বিশ্বকাপ শুরুর দিনেই সংঘর্ষ, ভাঙচুর

দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

ভারতীয় হাইকমিশনার

ভারত-বাংলাদেশ এক হলে বিশ্ব শক্তিতে পরিণত হবে : দীনেশ ত্রিবেদী

তেলের দাম

যুদ্ধ স্থগিতের কারণে বিশ্ববাজারে কমল তেলের দাম

ট্রাম্প

যুদ্ধ শেষ, ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত : ট্রাম্প

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

থাই রাজকন্যা

তিন বছর কোমায় থাকার পর মারা গেলেন থাই রাজকন্যা

রাজকুমারী

তিন বছরের বেশি কোমায় থাকার পর মারা গেলেন থাইল্যান্ডের রাজকুমারী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa