Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ভারতের পশ্চিমবঙ্গে সুপার সাইক্লোনের তাণ্ডব শুরু
আন্তর্জাতিক ওপার বাংলা

ভারতের পশ্চিমবঙ্গে সুপার সাইক্লোনের তাণ্ডব শুরু

By Saiful IslamMay 20, 20202 Mins Read

ভারতের পশ্চিমবঙ্গে সুপার সাইক্লোনের তাণ্ডব শুরু

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে উড়িষ্যার উপকূল থেকে এখনও ৪২০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে অবস্থান করছে সুপার সাইক্লোন আম্পান। তবে এরই মধ্যে এই ঝড়ের প্রভাবে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বর্ষণের তাণ্ডব শুরু হয়েছে। এর সঙ্গে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইছে।

ঝড়টির অবস্থান প্রসঙ্গে ভুবনেশ্বরের আবহাওয়া দফতরের কর্মকর্তা এইচআর বিশ্বাস এনডিটিভিকে জানিয়েছেন, উড়িষ্যার পারাদ্বীপ থেকে সুপার সাইক্লোন আম্পান ৪২০ কিলোমিটার এবং দিঘা দক্ষিণ-পশ্চিম এলাকা থেকে ৫৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এদিকে বাংলাদেশের ক্ষেপুপাড়া থেকে ৭০০ কিলোমিটার দূরে রয়েছে সাইক্লোনটি। সাইক্লোনটি ভয়ঙ্কর গতিতে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার দিকে এগিয়ে আসছে।

কেন্দ্রীয় আবহাওয়া অফিসের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, উপকূলবর্তী জেলা জগৎসিংপুর, কেন্দ্রাপাড়া, ভদ্রক এবং বালাসোরে মঙ্গলবার থেকেই তুমুল ঝড় ও বৃষ্টি শুরু হয়েছে। আম্পানের গতি ও ক্ষমতাকে ১৯৯৯ সালে উরিষ্যাকে ল’ণ্ডভ’ণ্ড করে দেয়া সাইক্লোনের সঙ্গে তুলনা করছেন ভারতের আবহাওয়াবিদরা।

সে কথা আমলে নিয়েই সব রকম প্রস্তুতি সেরেছে পশ্চিমবঙ্গ সরকার।

মঙ্গলবার ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান এসএন প্রধান সাংবাদিকদের বলেন, গত বছরের ভয়াবহ সাইক্লোন ফণী থেকে শিক্ষা নিয়ে আম্পানের ক্ষয়ক্ষতি রুখতে প্রস্তত জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী। যে কোনো পরিস্থিতির মোকাবেলায় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় ইতিমধ্যে ৪০টি দল পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ওয়ারলেস সেট, স্যাটেলাইন ফোন এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে গেছেন বাহিনীরা। ১৯৯৯ সালে উড়িষ্যার সুপার সাইক্লোনের মতো পর্যায়ে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি চলছে।

ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা থেকে ৩ লাখ মানুষকে সরিয়ে তাদের ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উড়িষ্যার বিশেষ কমিশনার পিকে জানা এনডিটিভিকে জানিয়েছেন, আম্পানের তাণ্ডব থেকে বাঁচাতে ১১ লাখ মানুষকে সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে উড়িষ্যার মতো পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় সমুদ্রসৈকত দিঘায় শুরু হয়ে গিয়েছে আম্পানের তাণ্ডব। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে প্রবল বেগে ঝোড়ো হাওয়াসহ তুমু’ল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দিঘায়।

এদিকে ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশের কাছাকাছি চলে এসেছে। আবহাওয়াবিদরা ধারণা করছেন, বুধবার বিকাল থেকে সন্ধ্যার মধ্যে বাংলাদেশের ওপর আছড়ে পড়তে পারে আম্পান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

June 22, 2026
বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

June 22, 2026
Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

June 22, 2026

Latest News

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa