Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় ভারতের বদলে বিকল্প পর্যটনে ঝুঁকছেন বাংলাদেশি ভ্রমণ পিপাসুরা
জাতীয় ট্র্যাভেল

ভারতের বদলে বিকল্প পর্যটনে ঝুঁকছেন বাংলাদেশি ভ্রমণ পিপাসুরা

By Saumya SarakarDec 21, 2024, 12:35 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : দীর্ঘদিন ধরে ভারতের ভিসা সেবা সীমিত থাকায় ভ্রমণ পিপাসা মেটাতে বিকল্প পর্যটন স্পটের দিকে ঝুঁকছেন বাংলাদেশিরা। এক্ষেত্রে তাদের পছন্দের গন্তব্য হিসেবে জায়গা করে নিচ্ছে চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড ও মালদ্বীপের মতো পূর্ব এশিয়ার দেশগুলো।

সহজ ভ্রমণ ও সুলভ চিকিৎসার জন্য বাংলাদেশি পর্যটকদের পছন্দের তালিকায় বরাবরই শীর্ষে ছিল ভারত। তবে, জুলাই বিপ্লবের পর থেকে সাধারণ ভিসা বন্ধ রেখেছে দেশটি। এমন প্রেক্ষাপটে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নতুন গন্তব্যের দিকে ঝুঁকেছেন ভ্রমণকারীরা। তাদের অভিমত, ভারতে যেতেই হবে, এমন তো না।

বাংলাদেশেও তো ঘোরার মতো অনেক জায়গা আছে। তাছাড়া বিদেশে যেতে চাইলে থাইল্যান্ড, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে যাওয়া যায়।

সাধারণত, বছরের শেষ ও শুরুর দিকে চার থেকে পাঁচ মাস, দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ান বাংলাদেশের ভ্রমণ পিপাসুরা। এজন্য সিলেট, কক্সবাজারসহ বিভিন্ন রুট ও বিদেশের ফ্লাইটগুলোতে যাত্রীদের বাড়তি চাপ থাকে বিমানবন্দরে। তবে, জুলাই বিপ্লবে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর থেকে ভারতের ভিসা প্রাপ্তি নিয়ে জটিলতা তৈরি হওয়ায় বাংলাদেশি পর্যটকদের নিয়মিত উৎসাহে ভাটা পড়ে। এছাড়া সংখ্যালঘু ইস্যুসহ বেশ কিছু বিষয় নিয়ে দিল্লি-ঢাকার টানাপোড়েনের প্রভাব পড়েছে দুদেশেরই জনসাধারণের মনে। উদ্ভূত পরিস্থিতিতে ভারত ভ্রমণকে নিরাপদও মনে করছেন না বাংলাদেশি অনেক পর্যটক।

ফলে, চলতি মৗসুমে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কাসহ বেশ কয়েকটি দেশে বেড়েছে বাংলাদেশি পর্যটকদের আনাগোনা। এমনই তথ্য দিয়েছে ট্রাভেল ও ট্যুর এজেন্সিদের সংগঠন আটাব।

আটাব সভাপতি আবদুস সালাম আরেফ বলেন, বাংলাদেশি ভ্রমণ পিপাসুদের জন্য নতুন ভ্রমণ গন্তব্য হিসেবে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ ভালো জনপ্রিয়তা পাচ্ছে। এর পাশাপাশি চীনের বিভিন্ন জায়গা যেমন গুয়াংজু, কুনমিং এবং বেইজিংয়েও বেড়েছে বাংলাশিদের ভ্রমণ।

ভারত সাধারণ ভিসা বন্ধ রাখায় পর্যটকরা বিকল্প গন্তব্য খুঁজছে বলে মত এয়ারলাইন্সগুলোরও। ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, বছরের এ সময়টি এমনিতেই পর্যটক মৌসুম। তাছাড়া জুলাই-আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে সবার মাঝে ঘুরার একটা প্রবণতা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে অনেকে ব্যাংকক অথবা কাঠমুন্ডু যাচ্ছেন। ট্যুরিস্টদের যাতায়াত বন্ধ হয়নি। যেহেতু ভারতে যাওয়া যাচ্ছে না, তাই ভিন্ন ভিন্ন বিকল্প তৈরি হচ্ছে।

গত সেপ্টেম্বরে ভারতের পর্যটন মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ভারত ভ্রমণ করেছেন প্রায় ৪৭ লাখ ৮০ হাজার পর্যটক। এদের মধ্যে ২১ দশমিক ৫৫ শতাংশই ছিল বাংলাদেশি।

মহাকাশেও ঘুরে বেড়াচ্ছে শেখ হাসিনার দুর্নীতি: হাবিব উন নবী

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
PM-News

শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস

May 21, 2026, 11:22 PM Asia/Dhaka
রামিসা হত্যার বিচার

শিশু রামিসা হ’ত্যার বিচার দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ

May 21, 2026, 11:17 PM Asia/Dhaka
বায়তুল মোকাররম

ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫ জামাত

May 21, 2026, 10:22 PM Asia/Dhaka
Latest News
PM-News

শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস

রামিসা হত্যার বিচার

শিশু রামিসা হ’ত্যার বিচার দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ

বায়তুল মোকাররম

ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫ জামাত

fakhrul

ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করলেন মির্জা ফখরুল

Tran

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সূচি

স্বরাষ্ট্রমন্ত্রী

আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

Ramisha

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বজ্রঝড়ের আশঙ্কা

সারাদেশে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি

Roshu

১১ নারীকে ধর্ষণের পর হত্যা: গ্রেপ্তারের দেড় যুগ পরও বেঁচে আছেন সেই রসু খাঁ

স্বরাষ্ট্রমন্ত্রী

সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp