
ওই পোস্টে লেখা হয়, স্বামী ও স্ত্রী দুইজনই বাংলাদেশী। স্ত্রী মুসলিম তাই এনআরসি’র কারণে বন্দী শিবিরে দিন কাটাচ্ছেন এবং স্বামী হিন্দু হওয়ায় সিএএ’তে বন্দী শিবির থেকে ছাড়া পেয়েছে। তাই ক্যাম্পের বাইরে থেকে কিছুক্ষণ পর পর সন্তানকে দুগ্ধ পান করানো হচ্ছে।
কিন্তু পরবর্তীতে দেখা গেছে ছবিটি ভারতের কোনো বন্দী শিবিরের নয়। ছবিটি সাত বছর আগে ২০১৩ সালের ১১ মার্চ আর্জেন্টিনায় তোলা। আর্জেন্টিনায় একটি শরণার্থী শিবিরে অবৈধভাবে বসবাসকারীদের পুলিশ এই ভাবে আলাদা করেছিল। এটা সে সময়েরই একটি ছবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



