Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভায় রদবদলের জল্পনা এখন তুঙ্গে। আগামী ১৯ জুলাই থেকে দেশটির সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হবে এবং চলবে ১৩ আগস্ট পর্যন্ত। তার আগে বুধবার (৩০ জুন) কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের পূর্ণাঙ্গ বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দীর্ঘ দুই মাস পর তিনি এই বৈঠক ডাকলেন। সরকারি সূত্র বলছে, জুলাই মাসের শুরুতেই মন্ত্রিসভায় রদবদল করতে পারেন প্রধানমন্ত্রী। কারণ, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকে এখনো তিনি মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটাননি। বুধবারের বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের মূল্যায়ন খতিয়ে দেখবেন বলে জানা গেছে। একইসঙ্গে দেশের করোনা পরিস্থিতিও থাকবে আলোচনায়।

জানা গেছে, অনেকদিন ধরেই মন্ত্রিসভায় রদবদল করার কথা ভাবা হচ্ছে। কিন্তু কোভিড পরিস্থিতিসহ বিভিন্ন কারণে তা আর হয়ে উঠেনি। তবে এখন সংক্রমণের প্রকোপ কম থাকায় সময়টাকে রদবদল করার জন্য উপযুক্ত বলে মনে করা হচ্ছে।

মোদি সরকারের মন্ত্রিসভায় বর্তমানে ৬০ জন সদস্য আছেন। ধারণা করা হচ্ছে এই সংখ্যাটা আরও বাড়বে। তাছাড়া এখনই যদি মন্ত্রীদের রদবদল করা হয় তাহলে নতুন যারা মন্ত্রী হবেন তারা সংসদ সদস্যদের প্রশ্নের মুখোমুখি হওয়ার জন্য নিজেদের কিছুটা তৈরি করে রাখার সময় পাবেন।

দীর্ঘদিন ধরে মন্ত্রী হওয়ার অপেক্ষায় আছেন কংগ্রেসত্যাগী নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বিহারের বিজেপি নেতা সুশীল মোদি। এ ছাড়া মন্ত্রীত্ব পেতে পারেন উত্তরপ্রদেশের ব্রাহ্মণ নেতা জিতিন প্রসাদ, আসামের সাবেক মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, উত্তরপ্রদেশে বিজেপির গুরুত্বপূর্ণ ছোট শরিক আপনা দলের নেত্রী অনুপ্রিয়া প্যাটেল, বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ নেতা নিতিশ কুমার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.