Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ভারতের মহাকাশ মিশনে চন্দ্রযান-২ এর সফল উৎক্ষেপণ
আন্তর্জাতিক

ভারতের মহাকাশ মিশনে চন্দ্রযান-২ এর সফল উৎক্ষেপণ

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 22, 2019Updated:July 22, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহাকাশ মিশন চন্দ্রযান-২ সোমবার দুপুর ২.৪৩ মিনিটে যাত্রা শুরু করেছে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (আইএসআরও) তাদের দ্বিতীয় চন্দ্রাভিযানে সফলভাবে এটির উৎক্ষেপণ করেছে। ভারতের একমাত্র উৎক্ষেপণ কেন্দ্র অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে মহাকাশ যানটি চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

ভারতের মহাকাশ মিশনে চন্দ্রযান-২ এর সফল উৎক্ষেপণ

Advertisement

গত সপ্তাহে শেষ মুহূর্তে যান্ত্রিক গোলযোগের কারণে ভারতের দ্বিতীয় চন্দ্রযানের উৎক্ষেপণ স্থগিত করা হয়েছিল।

এই উৎক্ষেপণের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চীনের পর চতুর্থ দেশ হিসেবে ভারত চন্দ্রপৃষ্ঠে তাদের মহাকাশ যান চন্দ্রযান-২ অবতরণ করাতে যাচ্ছে।

গণমাধ্যম জানায়, আইএসআরও ১১ বছর আগে প্রথম লুনার মিশন চন্দ্রযান-১ সফলভাবে সম্পন্ন করে ইতিহাস গড়ে। ২০০৯ সালের ২৯ আগস্ট পর্যন্ত ৩১২দিন মহাকাশযানটি কার্যক্রম পরিচালনা করে।

দ্বিতীয় চন্দ্রযান চাঁদের দক্ষিণ মেরুতে পানি ও বরফের সন্ধান করবে।

হিন্দুস্তান টাইমস জানায়, আইএসআরও গ্যালারি থেকে অন্তত ৭ হাজার ৫শ’ লোক মিশনের উৎক্ষেপণ প্রত্যক্ষ করে।

প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা কে বিজয়া রাঘবন, আইএসআরও’র সাবেক চেয়ারপার্সন রাধাকৃষ্ণান ও কিরণ কুমার এ সময় চন্দ্রযান-২

মহাকাশযান জিএসএলভি এমকে৩’র উৎক্ষেপণ পর্যবেক্ষণ করতে উৎক্ষেপণ কেন্দ্রে উপস্থিত ছিলেন।

রোববার সন্ধ্যা ৬.৪৩ মিনিট থেকে শুরু হয় কাউন্টডাউন। জিএসএলভি এমকে-৩ রকেটে চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-২।

১ হাজার কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ ভারতীয় পদ্ধতিতে তৈরি চন্দ্রযান-২ চাঁদের দক্ষিণ মেরুর প্রান্তে নামবে সেপ্টেম্বরের ৬-৭ তারিখের মধ্যে। এটাই প্রথম মহাকাশযান যেটা চাঁদের পাথুরে অসমতল দক্ষিণপ্রান্তে সফট ল্যান্ডিং করবে বলে জানায় ইসরো।

চন্দ্রযানে আছে বিক্রম নামক ল্যান্ডার, প্রজ্ঞা নামক রোভার এবং একটি অর্বিটার। চাঁদের প্রায় অদেখা দক্ষিণ মেরু নিয়ে গবেষণা চালাবে চন্দ্রযান-২। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

July 7, 2026
হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

July 7, 2026
OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

July 7, 2026

Latest News

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

Khamini

বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa