Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ভারতের সংসদে ‘আজাদি’ স্লোগান এমপিদের কণ্ঠে!
আন্তর্জাতিক

ভারতের সংসদে ‘আজাদি’ স্লোগান এমপিদের কণ্ঠে!

By Sibbir OsmanFebruary 3, 20202 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : নজিরবিহীন ঘটনা ঘটল ভারতের লোকসভায়। রাজপথ ছড়ে এবার ‘আজাদি’ স্লোগানে সরগরম হলো ভারতের সংসদ। সোমবার লোকসভা অধিবেশনের শুরুতেই কংগ্রেস সাংসদরা হাতে সিএএ-এনআরসি বিরোধী পোস্টার নিয়ে বিক্ষোভে শামিল হন। মূহুর্মূহু স্লোগান উঠতে থাকে-‘এনআরসি সে আজাদি, সিএএ সে আজাদি।’ এর নেতৃত্বে ছিলেন আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের বর্ষীয়ান নেতা তরুণ গগৈ। জামিয়া মিলিয়া, শাহিনবাগে পরপর হামলার ঘটনা নিয়েও সরব হন তাঁরা। এসবের জেরে অধিবেশনের প্রশ্নোত্তর পর্বের পর আর লোকসভার কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। দিনের প্রথমার্ধ্ব অধিবেশন মুলতবি হয়ে যায়। রাজ্যসভায় অবশ্য বিরোধীদের হট্টগোলের জেরে এদিন কোনও কাজই শুরু করা যায়নি।
ভারতের সংসদে ‘আজাদি’ স্লোগান এমপিদের কণ্ঠে!

Advertisement

তরুণ বামনেতা কানহাইয়া কুমারের হাত ধরে ভারতবাসী শুনেছিলেন ‘আজাদি’ স্লোগান। সিএএ-এনআরসি নিয়ে উত্তপ্ত পরিস্থিতিতে দিল্লির রাজপথ থেকে তা ছড়িয়ে পড়েছে ভারতের সর্বত্র। কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় এখন সর্বত্রই কানহাইয়ার স্বর প্রতিধ্বনিত হচ্ছে। তবে নজিরবিহীনভাবে এবার আন্দোলনের সেই ধারালো স্লোগান ঢুকে পড়ল সংসদের অভ্যন্তরে।

সবচেয়ে বড় বিরোধী দল কংগ্রেস সাংসদরাই এবার তুললেন ‘আজাদি’ স্লোগান। সোমবার অধিবেশনের শুরুতেই লোকসভা কক্ষ মুখর হয়ে উঠল-‘এনআরসি সে আজাদি, সিএএ সে আজাদি’-এই বাক্যবন্ধে। জামিয়া, শাহিনবাগে ঘনঘন গুলি চালনার ঘটনা নিয়েও প্রতিবাদে ফেটে পড়েন তাঁরা। এর জেরে প্রথমার্ধ্বে লোকসভার কাজ কিছুটা ব্যাহত হয়।

আজ কংগ্রেসের প্রতিবাদের তালিকা ছিল আরও লম্বা। এক ঘণ্টার প্রশ্নোত্তর পর্বে আজ ছিল অর্থ বিষয়ক আলোচনা। তাতে গরহাজির ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাঁর অনুপস্থিতিতে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। কিন্তু যতবারই অনুরাগ বলার জন্য উঠে দাঁড়াচ্ছিলেন, ততবারই স্লোগান তুলে তাঁকে বক্তব্য পেশ করতে বাধা দিচ্ছিলেন কংগ্রেস সাংসদরা।

কিছুক্ষণ এসব চলার পর শাসকদলের সাংসদরা পাল্টা নিন্দায় মুখর হন। শাসকদলের সাংসদদের পক্ষ থেকে বলা হয়, যাঁরা গণতন্ত্র বাঁচানোর কথা বলছেন, তাঁরাই আলোচনায় বাধা দিয়ে গণতন্ত্রকে বিপন্ন করে তুলছেন। তাঁদের উচিত, জনপ্রতিনিধি হিসেবে নিজেদের কর্তব্য ঠিকমতো পালন করা।
এদিকে, লাগাতার বিক্ষোভের জেরে প্রশ্নোত্তর পর্বের সময় শেষ হয়ে যাওয়ায় প্রশ্ন করতে পারেননি হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন।

সংসদের বাইরে বেরিয়ে জামিয়ার ছাত্রদের সমর্থন করে তিনি বলেন, ছেলেমেয়েদের আন্দোলনের পাশে আছি।

সূত্র : সংবাদ প্রতিদিন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa