
এর আগে বিহারে নেপাল সীমান্তের কাছের একটি গ্রামে চাষের ক্ষেতে কর্মরত দুই ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করে নেপালের পুলিশ। সোমবার (২০ জুলাই) এক ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নেপাল সীমান্তে সীতা-গুহা সীমানা পিলার গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় জনগণ। জানা গেছে ভারত নেপাল সীমান্তে অবস্থিত সীতা গুহার সামনেই একটি পিলার ছিল। সূত্রের দাবি, সীতা গুহার কাছে যে এলাকা রয়েছে, তা নেপালের বলে দাবি করতে শুরু করেন কয়েকজন নেপালি নাগরিক। এরপর সেই পিলার তারা কয়েকজন মিলে হাতুড়ি দিয়ে গুঁড়িয়ে দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



