Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে বিতর্ক!
আন্তর্জাতিক ওপার বাংলা

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে বিতর্ক!

By Saiful IslamJuly 19, 2021Updated:July 19, 20212 Mins Read

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে বিতর্ক!

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সংসদের বর্ষা অধিবেশনের আগে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের সংসদ সদস্য নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার আসামের সংসদ সদস্য এবং রাজ্য কংগ্রেস প্রধান রিপুন বোরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা এক চিঠিতে নিশীথ প্রামাণিকের জন্মস্থান ও জাতীয়তা নিয়ে তদন্ত দাবি করেন। সম্প্রতি ভারতের মন্ত্রিসভায় রদবদলের সময় ৩৫ বছর বয়সী এই সংসদ সদস্যকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়।

এক টুইটে রিপুন বোরা কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনের তথ্য উল্লেখ করেছেন এবং তার চিঠিটি প্রধানমন্ত্রী বরাবর শেয়ার করেছেন।

তিনি লিখেছেন, ‘এটা অত্যন্ত উদ্বেগের বিষয় যে, একজন বিদেশি নাগরিক বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী।’

এরপর তৃণমূল নেতারাও বিষয়টি নিয়ে সরব হয়েছেন। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইট করেন, ‘রাজ্যসভার সংসদ সদস্য সঠিক প্রশ্নই করছেন।’

পশ্চিমবঙ্গের আরেক মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, ‘আমি হতবাক এবং স্তম্ভিত যে, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক বাংলাদেশের নাগরিক হতে পারেন।’

কিন্তু, বিজেপি অবশ্য এ ধরনের মন্তব্য উড়িয়ে দিয়েছে। দলটির পশ্চিমবঙ্গের মুখপাত্র সমিক ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘তাদের প্রমাণ দেখাতে দাও। শুধু আঙুল তোলাই যথেষ্ট নয়।’

এই বিজেপি নেতা আরও জানান, নিশিত প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তাদের কেউ এখনো কোনো প্রমাণ উপস্থাপন করেনি।

বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে প্রতিমন্ত্রী হিসেবে নিশীথ প্রামাণিকের নিয়োগের কথা উল্লেখ করে একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে নিশীথকে ‘বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানা এলাকার হরিনাথপুরের সফল পুত্র’ হিসেবে বর্ণনা করা হয়। এরপরই তার নাগরিকত্ব নিয়ে এই প্রশ্ন উত্থাপিত হয়।

বিজেপি নেতা সমিক ভট্টাচার্য আরও বলেছেন, ‘তিনি পশ্চিমবঙ্গে কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়ালেখা করেছেন।’

বাংলাদেশে ধর্মীয় সংগঠন হিসেবে পরিচয় দেওয়া ‘পূজার মেলা’ ফেসবুক থেকে সেই পোস্টটি মুছে ফেলেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

নিশীথ প্রামাণিকের লোকসভার জীবনবৃত্তান্ত তথ্য বলছে, তার জন্মস্থান পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটায়। কম্পিউটার বিজ্ঞানে তার স্নাতক ডিগ্রি আছে।

তবে, নিশীথ প্রামাণিকের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতারা। এ ছাড়াও তারা দাবি করেছেন, তার বিরুদ্ধে এক ডজনেরও বেশি ফৌজদারি মামলা আছে। তার মধ্যে একটি হত্যা মামলাও আছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

July 5, 2026
ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

July 5, 2026
খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

July 4, 2026

Latest News

Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

বিদেশিদের সম্পত্তি

বিদেশিদের সম্পত্তি ক্রয়ে সৌদিতে নতুন আইন

আয়াতুল্লাহ আলী খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল

স্বাধীনতা দিবস

গলে যাচ্ছে জুতার তলা, বাতিল স্বাধীনতা দিবসের বহু অনুষ্ঠান

মানব প্লাসেন্টা পাচারকারী

পাকিস্তানে মানব প্লাসেন্টা পাচারকারী আন্তর্জাতিক চক্রের সন্ধান

khamenei

খামেনির জানাজায় বিশ্বনেতারা, নেই গালফ দেশগুলোর কোনো প্রতিনিধি!

আইআরজিসি প্রধান

খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa