Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home বিভাগীয় সংবাদ ভারতে অনুপ্রবেশের চেষ্টা, তেঁতুলিয়া সীমান্তে আটক ৪
বিভাগীয় সংবাদ রংপুর

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, তেঁতুলিয়া সীমান্তে আটক ৪

By Saiful IslamSep 15, 2024, 1:14 AM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে সীমান্তের কাঁটাতার কেটে ভারতে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক হয়েছেন চার বাংলাদেশি। এ ঘটনায় পাসপোর্ট ও কোনো বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের কানকাটা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জামাল হোসেন (৫০),আব্দুর রহিমের ছেলে ফরিদ (২৮),একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার লাল মিয়ার ছেলে ইউসুফ আলী (৩২) ও একই এলাকার আব্দুল করিমের ছেলে জুয়েল রানা (৩২)।

বিজিবি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের কানকাটা সীমান্ত এলাকায় হঠাৎ গুলির শব্দ পেলে বিজিবি টহল টিম তাদের টহল জোরদার করেন। পরে মেইন পিলার ৪৩৭/৪ এস হতে একটু দূরে বাংলাদেশের অভ্যন্তরে ১৩ থেকে ১৪ জনের একটি দল ভারতীয় সীমান্তের কাটা তারের বেড়ার দিকে দৌড়ালে তাদের পিছ নেয় বিজিবি সদস্যরা। পরে সেই দলের চারজন সদস্যকে আটক করে বিজিবি। এ সময় ৯ থেকে ১০ জন ব্যক্তি কৌশলে বাংলাদেশের অভ্যন্তরে দৌড়ে পালিয়ে যায়।

পরে বিজিবি তাদের জিজ্ঞাসাবাদ করলে আটক চারজন জানান কাঁটাতারে বেড়া কেটে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাদের কাছ থেক তার কাটার হাইড্রলিক কাটার, একটি ছোট চাকু, একটি লাল রঙয়ের কাটা তার কাটিং প্রাস ও একটি হলুদ রঙয়ের কাটা তার কাটিং প্লাস উদ্ধার করা হয়।

এদিকে ঘটনার পর শনিবার বিকেলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন শারিয়ালজোত বিওপির নায়েব সুবেদার মো. সৈবুর রহমান বাদী হয়ে আটক ওই চারজনসহ জড়িত আরও ৯ থেকে ১০ জনের বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশের কাছে আসামিদের হস্তান্তর করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি কর্তৃক চারজনকে আসামিসহ অজ্ঞাত আরও ৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। পুলিশের কাছে আসামিদের হস্তান্তর করা হয়েছে। পরে তাদের সেই মামলা গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at ZoomBangla iNews with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
দোকানে বসতে নিষেধ

নে ’শাগ্রস্ত অবস্থায় দোকানে বসতে নিষেধ, বাবাকে কু পি’ য়ে হ ‘ত্যা

May 22, 2026, 8:55 PM Asia/Dhaka
Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

May 22, 2026, 7:30 PM Asia/Dhaka
ট্রাক

গোপালগঞ্জে গরুবোঝাই ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু

May 22, 2026, 5:19 PM Asia/Dhaka
Latest News
দোকানে বসতে নিষেধ

নে ’শাগ্রস্ত অবস্থায় দোকানে বসতে নিষেধ, বাবাকে কু পি’ য়ে হ ‘ত্যা

Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

ট্রাক

গোপালগঞ্জে গরুবোঝাই ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু

ভিজিএফ

জামালপুরে বিএনপি নেতাদের হাতে ভিজিএফ কার্ড তুলে দিলেন চেয়ারম্যান

চাঁদাবাজি

চাঁদাবাজি মামলায় পাবনায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৩

মাধবীলতা

রংপুরে খোঁজ মিলল দুষ্প্রাপ্য শতবর্ষী মাধবীলতা

সুন্ধি

মৌলভীবাজারে বিপন্ন প্রজাতির তিন সুন্ধি কচ্ছপ উদ্ধার

শিশু

দেড় বছরের সন্তানকে নৃশংসভাবে হত্যা করলেন মা

বিএনপি অফিসে

বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি

বিদ্যুৎ থাকবে না

শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp