Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ১০ নারী-পুরুষ
খুলনা বিভাগীয় সংবাদ

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ১০ নারী-পুরুষ

By Saiful IslamJul 30, 2021, 1:04 AM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বিভিন্ন সময় ভালো কাজের আশায় দালালের মাধ্যমে ভারতে গিয়ে আটক হওয়ার ৫ বছর পর ১০ বাংলাদেশি নারী-পুরুষকে দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। বৃহস্পতিবার (২৯ জুলাই ) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে সাত জন পুরুষ ও তিন জন নারীকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসার হলেন, বাগেরহাট জেলার শামছুল হকের ছেলে রাসেল ফকির (৩০) ও তার স্ত্রী আয়শা আক্তার (২৪), একই জেলার মোড়লগঞ্জ জেলার নয়ন হালদার (২৪) সাজু চন্দ্র (৩০) খোকন আলী (২৭) ও রাছেল হোসেন (২৯), নড়াইল জেলার কালিয়া উপজেলার পেড়োলি গ্রামের রব্বান শেখের মেয়ে রোকসানা খাতুন (১৮), যশোর জেলার পুলেরহাট গ্রামের সুলতান শিকদারের কন্যা মাহমুদা আক্তার (২৩), খুলনা জেলার খোকন আলীর ছেলে সাগর হোসেন (৩৪) ও হবিগঞ্জ জেলার ছাত্তার মিয়ার ছেলে গোলাপ মিয়া (৩৫)। তাদেরকে অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে রাইটস যশোর ও জাস্টিস অ্যান্ড কেয়ার নামে দুটি এনজিও সংস্থা।

ফেরত আসা রোকসানা খাতুন জানান, তিনি ২০১৬ সালে দালালদের খপ্পরে পড়ে ভারতে পাচার হন। এরপর সেখানে বাসা বাড়ির কাজের সময় পুলিশের কাছে গত ২০১৮ সালে আটক হয়ে জেলে যান।

যশোরের মাহমুদা খাতুন জানান, ২০১৭ সালে তিনি পাসপোর্টের মাধ্যমে ভারতে যান। সেখানে পাসপোর্ট হারিয়ে ফেলেন। তারপর তাকে পাসপোর্ট না থাকায় পুলিশ আটক করে জেলখানায় পাঠায়।

খুলনার সাগর হোসেন বলেন, ‘আমরা সেখানে বিভিন্ন ধরনের কাজ করার সময় পুলিশ আমাদের আটক করে। এরপর প্রায় তিন বছর জেল খেটে আজ দেশে ফিরি।’

যশোর রাইটনের তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান জানান, ভুক্তভোগীরা বিভিন্ন সময় দালালের খপ্পরে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে ব্যাঙ্গালুর যান। পরে সেখানকার পুলিশ তাদের আটক করে আদালতে পাঠালে আদালত তাদের ৩ থেকে ৫ বছরের সাজা দেন। পরবর্তীতে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির একপর্যায়ে আজ বৃহস্পতিবার ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আসে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, সাত পুরুষ ও তিন মহিলাকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করেছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর নামে দুটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করবে। যেহেতু তারা ভারতফেরত সেহেতু তাদের ১৪ কোয়ারেন্টিনে থাকতে হবে। তারপর তাদের পরিবারে কাছে হস্তান্তর করবে বলে জানান তিনি।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
কিশোরী সাফওয়ানা সিদ্দিক রেয়ান

‘সারা বাংলাদেশ লিখে দিলেও এত খুশি হতাম না’

May 23, 2026, 5:51 PM Asia/Dhaka

জুমার বয়ানের সময় মসজিদের ইমামের ওপর যুবদল নেতার হামলার অভিযোগ

May 23, 2026, 6:06 PM Asia/Dhaka
Cow

কালু-ধলু বিক্রি হবে ২৫ লাখে, কিনলে সঙ্গে ছাগল ফ্রি

May 23, 2026, 4:40 PM Asia/Dhaka
Latest News
কিশোরী সাফওয়ানা সিদ্দিক রেয়ান

‘সারা বাংলাদেশ লিখে দিলেও এত খুশি হতাম না’

জুমার বয়ানের সময় মসজিদের ইমামের ওপর যুবদল নেতার হামলার অভিযোগ

Cow

কালু-ধলু বিক্রি হবে ২৫ লাখে, কিনলে সঙ্গে ছাগল ফ্রি

mayor-shahadat

৩ শিশু ধর্ষণ : দ্রুত বিচার ও ডে-কেয়ার সেন্টার চালুর দাবি চসিক মেয়রের

Jubok

শিশু ধর্ষণ: গণপিটুনির পর আইসিইউতে অভিযুক্ত

ইমাম

মক্তবে শিশুকে ধ ‘র্ষ ‘ণের চেষ্টা, হাতেনাতে আ ‘ট ‘ক ইমাম

Salish

নরসিংদীতে সালিশে ধর্ষণের বিচার, তরুণীর আত্মহত্যার চেষ্টা

Sohel

রামিসা হত্যা : ডিএনএ টেস্ট সম্পন্ন, রোববারের মধ্যেই চার্জশিট

যশোরে ত্রিমুখী সংঘর্ষ

যশোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ২

বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp