
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাওলানা শেখ মহিউদ্দিন মাহদী বিল্লাহ বলেন, ভারতে শিয়া নেতা ওয়াসিম রিজভী কর্তৃক কোরআনের ছাব্বিশটি আয়াত বাতিলের দাবিতে আদালতে রিট করা হয়েছে। এটা স্পষ্টতই কোরআনের অবমাননা। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আমি কোরআন নাযিল করেছি এবং আমিই এর হেফাজতকারী। সুতারং কোরআন বিকৃত হওয়ার বা করার কোন সুযোগ নেই। কেউ যদি এই অপচেষ্টা করে তাকে কঠোর হস্তে দমন করা হবে। অবিলম্বে এই রিট আবেদন প্রত্যাহার অথবা আদালত কর্তৃক রিট খারিজ না করলে গন আন্দোলন করা হবে বলে হুশিয়ারী দেন তিনি।
সংবাদ সম্মেলনে মাওলানা রমিজ উদ্দিন, মো. জাহিদুল রহমান, হাফেজ রবিউল ইসলাম, হাফেজ মোঃ আরমান হুসাইন, মূসাসহ স্থানীয় আলেমরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



