আন্তর্জাতিক ডেস্ক : ছেলেধরা সন্দেহে মারধরের ঘটনা প্রায়শই প্রকাশ্যে আসে। অনেক সময়ে অনেক নিরপরাধ মানুষও ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হন। এবারও এমনই গণপিটুনির শিকার হলেন দু’জন কংগ্রেস নেতা-সহ তিনজন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে।

Advertisement

বৃহস্পতিবার রাতে মধ্যপ্রদেশের বেতুলে ঘটেছে এমনই চাঞ্চল্যকর ঘটনা। সূত্রের খবর, এদিন ছেলেধরা সন্দেহে তিনজন ব্য়ক্তিকে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। আরও জানা গিয়েছে যে, সেখানে বেশ কয়েকদিন ধরে ছেলেধরার মতো ঘটনা ঘটছিল। সেই নিয়ে গ্রামবাসীরা আগে থেকেই একটু ভীতসন্ত্রস্ত ছিলেন।

তদন্তকারী অফিসার এএসপি রামস্নেহী মিশ্র জানান, বৃহস্পতিবার রাতে আক্রান্ত তিনজন ব্যক্তি একটি গ্রাম থেকে ফিরছিলেন। রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে দেখে স্বাবাভিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন ওই এলাকাবাসীরা। আর সেই কারণেই উত্তেজিত জনতা তাঁদের মারধর কর বলে অভিযোগ। তারওপর আক্রান্ত ওই তিনজনের মধ্যে দুজন যে কংগ্রেসের নেতা সেবিষয়েও কোনো ধারণা ছিল না তাঁদের। আর সেই কারণেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।

এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পুলিশ গিয়ে কংগ্রেসস নেতাদের উদ্ধার করে। যদিও এই ঘটনার জেরে এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.