জুমবাংলা ডেস্ক : বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে মাত্র পাঁচ বছরে সাড়ে ১৩ কোটি গরিব কমেছে। যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ।

সোমবার (১৭ জুলাই) দেশটির সরকারি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারত সরকারের পর্যবেক্ষক সংস্থা এনআইটিআই আয়োগ এ প্রতিবেদনটি প্রকাশ করেছে।

ভারতে পাঁচ বছরে সাড়ে ১৩ কোটি গরিব কমেছে

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের আগের পাঁচ বছরে ভারতে ১৩ কোটি ৫০ লাখ মানুষ দারিদ্রতা থেকে মুক্তি পেয়েছেন। ২০১৫-১৬ সালে ভারতে দরিদ্র বা গরিব ছিলেন ২৫ শতাংশ মানুষ। কিন্তু ২০১৯-২১ সালের মধ্যে এটি ১৫ শতাংশে নেমে আসে। বিশেষ করে গ্রামীণ এলাকায় দারিদ্রতার হার উল্লেখযোগ্য হারে কমেছে। দারিদ্রতা থেকে সবচেয়ে বেশি মুক্তি পেয়েছেন উত্তরপ্রদেশের মানুষ। এরপর যথাক্রমে রয়েছে বিহার ও মধ্যপ্রদেশ।

জাতিসংঘের বহুমাত্রিক দারিদ্রতা সূচক প্রয়োগ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এর মাধ্যমে দারিদ্রতা নির্ণয়ে অপুষ্টি, শিক্ষা এবং স্যানিটেশনসহ মোট ১২টি বিষয় বিবেচনা করা হয়। যদি কেউ এই তিনটি বা তারও বেশি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকেন, তাহলে তাকে দরিদ্র হিসেবে গণ্য করা হয়।

নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ও অর্থনীতিবিদ সুমন বেরি বলেন, পুষ্টি ও শিক্ষার উন্নতি, স্যানিটেশন এবং ভোজ্যতেল দারিদ্রতা কমাতে বড় ভূমিকা রেখেছে।

এদিকে গত সপ্তাহে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউএনডিপি একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানেও ভারতে দরিদ্রতা হার কমার বিষয়টি ওঠে আসে। ইউএনডিপির হিসাব অনুযায়ী, ২০২১ সালে ভারতে দারিদ্র সীমায় বাস করা মানুষের সংখ্যা ১৬ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে। ২০০৫ সালে যা ৫৫ শতাংশ ছিল। সূত্র : রয়টার্স

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.