Advertisement

জুমবাংলা ডেস্ক : সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় অন্যতম আসামি অর্জুন লস্করকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ।

রোববার ভোর ৬টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা এলাকার দূর্বলপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মো. নাজিম উদ্দিন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, রোববার ভোরে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মনতলা ইউনিয়নের সীমান্তঘেঁষা দূর্বলপুর গ্রাম থেকে এমসি কলেজের ধর্ষণ মামলার অন্যতম আসামি অর্জুন লস্করকে গ্রেপ্তার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে মাধবপুর উপজেলার মনতলা সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর সিলেট জেলা গোয়েন্দা পুলিশ আসামি আর্জুন লস্করকে সিলেট নিয়ে গেছে।

উল্লেখ্য, শুক্রবার রাতে এমসি কলেজ ক্যাম্পাস থেকে নব-বিবাহিত এক দম্পতিকে তুলে নেয় ছাত্রলীগ ক্যাডার এম. সাইফুর রহমানের নেতৃত্বে কয়েকজন বখাটে। পরে ছাত্রাবাসে নিয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে ৫/৬ জন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে। গুরুতর আহতাবস্থায় স্ত্রীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

এ ঘটনায় স্বামী বাদী হয়ে ছাত্রলীগের ৬ ক্যাডারের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করে সিলেট মহানগরীর শাহপরাণ থানায় মামলা দায়ের করেন। এছাড়া ঘটনার পর রাতে অভিযান চালিয়ে এমসি কলেজ ছাত্রাবাসের সাইফুর রহমানের রুম থেকে একটি আগ্নেয়াস্ত্রসহ ধারালো ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা হয়।

গণধর্ষণের ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসামিদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। রোববার ভোরে সুনামগঞ্জের ছাতক থেকে মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে এবং অন্যতম আসামি অর্জুন লস্করকে হবিগঞ্জের মাধবপুর থেকে গ্রেপ্তার করা হয়। বাকিরা এখনও পলাতক রয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন, শাহ মাহবুবুর রহমান রনি, তারেক আহমদ, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান। এরা সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.