Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বেড়াতে যাওয়া বিদেশি পর্যটকের সংখ্যায় শীর্ষ অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা। তাদের ওপরে কেবল যুক্তরাষ্ট্র। এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। তবে বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ‍ঘুরতে অথবা প্রয়োজনে ভারতে যাওয়া মানুষের সংখ্যা ৯০ শতাংশ কমে গেছে। খবর ইকনোমিক টাইমস।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গতকাল শুক্রবার ভারতের পর্যটন মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে। এতে দেখা গেছে, গত ৬ মাসে প্রায় ৪৭ লাখ ৮০ হাজার পর্যটক ভারত ভ্রমণ করেছেন।

গত জুনে ৭ লাখ ৬ হাজার ৪৫ জন পর্যটক ভারত ভ্রমণ করেছেন। এ সংখ্যা ২০২৩ সালের জুনের তুলনায় ৯ শতাংশ বেশি। তবে ২০১৯ সালের জুনের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ কম। আর গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে পর্যটকদের এ সংখ্যা ছিল ৪৭ লাখ ৭৮ হাজার ৩৭৪। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ বেশি, তবে তা ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮ শতাংশ কম।

গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতে পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে শীর্ষে থাকা পাঁচ দেশ হলো বাংলাদেশ (২১ দশমিক ৫৫ শতাংশ), যুক্তরাষ্ট্র (১৭ দশমিক ৫৬ শতাংশ), যুক্তরাজ্য (৯ দশমিক ৮২ শতাংশ), কানাডা (৪ দশমিক ৫ শতাংশ) ও অস্ট্রেলিয়া (৪ দশমিক ৩২ শতাংশ)।

এর আগে ২০২৩ সালে ভারতে যুক্তরাষ্ট্র থেকে যাওয়া পর্যতক সব থেকে বেশি ছিল। এর পরের স্থানেই ছিল বাংলাদেশ। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে যথাক্রমে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা।

তরুণ প্রজন্মের সম্ভাবনায় বিনিয়োগ করার আহ্বান ড. ইউনূসের

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.