
সম্প্রতি নমুনা পরীক্ষায় জানা গেছে, রামমন্দিরের প্রধান পুরোহিতের এক সহকারি করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা ধরা পড়েছে নিরাপত্তার কাজে নিযুক্ত ১৪ জন পুলিশেরও। আগামী ৫ আগস্ট ভূমিপূজা। তাতে পুরোহিত, নিরাপত্তারক্ষী, অতিথি-সহ অন্যান্যরাও উপস্থিত থাকবেন। সব মিলিয়ে সেই সংখ্যাটা ২০০-র কাছাকাছি চলে যেতে পারে।
মহা আড়ম্বরে ওই অনুষ্ঠানের প্রস্ততিও নেওয়া হচ্ছে। মন্দির থেকে ৩ কিলোমিটার দূরে তৈরি হয়েছে হেলিপ্যাড। হেলিপ্যাড থেকে মন্দিরে যাওয়ার রাস্তা চওড়া করা হয়েছে। রাস্তার দু’পাশে দেওয়ালে আঁকা হয়েছে রামায়ণের নানা ঘটনার ছবি। যাতে সহজেই ওই অনুষ্ঠান দেখতে পারেন সেজন্য অযোধ্যা জুড়ে লাগানো হয়েছে সিসিটিভি।
কিন্তু এর মাঝেই করোনা ধরা পড়ার ঘটনায় আশঙ্কা তৈরি হয়েছে। যদিও সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই ওই অনুষ্ঠান হবে বলে জানিয়েছে মন্দির ট্রাস্ট।
ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর জোশী, উমা ভারতী, বিনয় কাটিয়ার এবং সাধ্বী ঋতম্ভরার। এছাড়াও আরএসএস প্রধান মোহন ভাগবতও যোগ দেবেন অনুষ্ঠানে। আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



