
পাঞ্জাবের মোগা জেলায় অবস্থিত ভ্যালোর গ্রামে ১২ হাজার মানুষের বসবাস। তাতে সাতটি গুরুদ্বার ও দুটি মন্দির থাকলেও মুসলিম বাসিন্দাদের জন্য কোনো মসজিদ নেই। তাই এবার মসজিদ নির্মাণে এগিয়ে এসেছেন স্থানীয় শিখ ও হিন্দু ধর্মাবলম্বীরা।
গ্রামের প্রধান পলা সিং জানান, ১৯৪৭ সালে দেশ ভাগের আগে একটি মসজিদ ছিল। তবে সময়ের পরিক্রমায় তা ধ্বংসাবশেষে পরিণত হয়। তখন থেকে এখানে চারটি মুসলিম পরিবার বসবাস করছেন। গ্রামের হিন্দু ও শিখরা মুসলিম পরিবারের জন্য আগের মসজিদ পুননির্মাণের উদ্যোগ নেয়।
তিনি আরও জানান, অনেক গ্রামবাসীই মসজিদ নির্মাণের জন্য ১ হাজার থেকে শুরু করে ১ লাখ রুপি পর্যন্ত দান করেছেন। ওয়াকফ বোর্ডের সদস্যরাও অর্থ তহবিলে অবদান রেখেছেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ছিলেন নায়েব শাহি ইমাম মাওলানা মোহাম্মদ উসমান রহমানি লুদিয়ানভি। তিনি এমন উদ্যোগের জন্য গ্রামের মানুষকে ধন্যবাদ জানান।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



