আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রসাটমের সহায়তায় নির্মিত কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে ভারতের জাতীয় গ্রিডে ১০০ বিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। গত ১০ বছরে দুটি ইউনিট থেকে এ বিদ্যুৎ সরবরাহ করা হয়। আজ সোমবার রসাটম থেকে পাঠানো সংবাদ বিবৃতিতে এ তথ্য জানান হয়েছে।

Advertisement

পাবনার ঈশ্বরদীর রূপপুরে রাশিয়ার অর্থায়নে ও কারিগরি সহযোগিতায় দুই ইউনিট বিশিষ্ট একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর ভিত্তিক প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা হবে ১২০০ মেগাওয়াট।

এক্সপোর্ট এর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট (কন্সট্রাকশন) আলেক্সি ঝুকভ জানান, কুদানকুলাম এনপিপি’র এই দুটি ইউনিট চালু হওয়ার পর প্রতি বছর ১৬ মিলিয়ন টন কার্বন-ডাই-অক্সাইড গ্যাস নিঃসরণ হ্রাস করা সম্ভব হয়েছে। ভারতের ৫০ মিলিয়ন পরিবারকে বিদ্যুৎ সরবরাহ করছে পারমাণবিক এ বিদ্যুৎকেন্দ্রটি। বর্তমানে রসাটমের সহায়তায় প্রতি ১০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরও ৪টি ইউনিট নির্মাণের বিভিন্ন পর্যায়ে রয়েছে। এগুলোর, স্টার্টআপের পর দেশটির পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ৬৬ শতাংশ বৃদ্ধি পাবে।

আলেক্সি ঝুকভ বলেন, পরীক্ষিত ডিজাইন ও নির্ভরযোগ্য ইক্যুইপমেন্ট এর ব্যবহার, উচ্চমানের নির্মাণকাজ এবং স্থাপন ও কমিশনিং এর ফলে কুদানকুলাম এনপিপি’র অপারেশন দক্ষতা অর্জন সম্ভব হয়েছে। ডিজাইন থেকে অপারেশন পর্যন্ত প্রতিটি ধাপে রুশ এবং ভারতীয় বিশেষজ্ঞারা যৌথভাবে কাজ করেছেন। প্রত্যেকেই তাদের দক্ষতা প্রমাণ করায় এমন একটি কমপ্লেক্স ও দক্ষ স্থাপনা নির্মাণ সম্ভব হয়েছে, যা মান ও নিরাপত্তা সংক্রান্ত কঠিনতম চাহিদাগুলো পূরণে সক্ষম।

প্রসঙ্গত, রাশিয়া ও ভারতের মধ্যে ১৯৮৮ সালে স্বাক্ষরিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ সংক্রান্ত একটি আন্তঃসরকারি চুক্তি এবং ১৯৯৮ সালের সংযোজনীর অধীনে কুদানকুলাম এনপিপি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটিতে ৬টি পাওয়ার ইউনিট নির্মিত হচ্ছে যার প্রতিটির উৎপাদন ক্ষমতা ১০০০ মেগাওয়াট।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.