
এরপরই ভিডিওটি ডিলিট করে দেওয়া হয়। তবে ভিডিও ডিলিট করলেও সমালোচনা থামেনি। ভিডিওটি ভুয়া, এ খবর ছড়িয়ে পড়তেই সোশাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়।
ভারতীয় বিভিন্ন মিডিয়া ও অনলাইন ব্যবহারকারীরা ইমরান খানের পোস্ট করা ভিডিওটি সম্পর্কে তীর্যক মন্তব্য করছেন। নানা মহল থেকে কটাক্ষের শিকার হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পোস্টটি টুইটার থেকে মুছে দেওয়ার পরেও সমালোচনা থামছে না।
ভিডিওটি সম্পর্কে উত্তর প্রদেশের (ইউপি) পুলিশও জানিয়েছে এটি তাদের রাজ্যের ঘটনা নয়। ইউপি পুলিশের মতে, এটি বাংলাদেশের একটি ঘটনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



