
ইমরানের সঙ্গে বেজিং-এ বৈঠকে বসেন শি। তার কথায়, কাশ্মীর নিয়ে কে ঠিক বলছে আর কে ভুল বলছে, তা এখন পরিষ্কার। শি-র ভারত সফরের আগে চীন থেকে ইমরানকে ডেকে পাঠানো হয়। মঙ্গলবার তার সঙ্গে দেখা করেন চীনের প্রধানমন্ত্রী লি কেচিয়াং। পরে তিনি বলেন, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের পাশে আছে চীন। গত আগস্টে ভারত সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার পরেই ক্ষুব্ধ হয় পাকিস্তান। ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়ে।
কয়েকদিনের মধ্যে চেন্নাইতে ঘরোয়া বৈঠকে বসবেন মোদি ও শি। ভারত সরকারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ওই বৈঠকের ফলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে বোঝাপড়ার পথ পরিষ্কার হবে। সূত্র : দ্য ওয়াল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



