Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home লিটনের পদে ভারপ্রাপ্ত দায়িত্বে কামাল
রাজনীতি

লিটনের পদে ভারপ্রাপ্ত দায়িত্বে কামাল

By Saiful IslamNovember 28, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যের চিঠি শনিবার (২৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে হাতে পেয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তার স্থলে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী কামালকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নতুনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মহানগর শাখার সভাপতি পদটি শূন্য হওয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক তাকে নতুন এই দায়িত্ব প্রদান করা হয়েছে। এর আগে মোহাম্মদ আলী কামাল মহানগর আওয়ামী লীগের বর্তমান কমিটির মনোনিত সহসভাপতি ছিলেন।

শনিবার (২৭ নভেম্বর) রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক চিঠিতে কেন্দ্রের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালকে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পদে দায়িত্ব প্রদান করা হলো। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এই সিদ্ধান্ত নিয়েছে।

নতুন এই দায়িত্ব প্রদানের জন্য দলীয় সভাপতি শেখ হাসিনা এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন মোহাম্মদ আলী কামাল। তার ওপর দেওয়া মহানগর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব যথাযথভাবে পালনেরও অঙ্গিকার ব্যক্ত করেন।

এদিকে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যের চিঠি শনিবার আনুষ্ঠানিকভাবে হাতে পেয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি ছিলেন। দলের সর্বোচ্চ প্রেসিডিয়াম সদস্যের চিঠি তিনি শনিবার হাতে পেয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে দলীয় সভাপতি শেখ হাসিনা রাজশাহী মহানগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনকে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য পদে মনোনয়ন প্রদান করেছেন।

ওই চিঠিতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রেসিডিয়াম সদস্য মনোনীত হওয়ায় খায়রুজ্জামান লিটনকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে তাকে আন্তরিক অভিনন্দন ও তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
জামায়াত আমির

নতুন ও ইনসাফভিত্তিক দেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের

February 6, 2026
তারেক রহমান

দ্বিতীয় দফায় উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান

February 6, 2026
ব্যারিস্টার ফুয়াদ

নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ব্যারিস্টার ফুয়াদ

February 5, 2026
Latest News
জামায়াত আমির

নতুন ও ইনসাফভিত্তিক দেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের

তারেক রহমান

দ্বিতীয় দফায় উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান

ব্যারিস্টার ফুয়াদ

নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ব্যারিস্টার ফুয়াদ

তারেক রহমান

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান

দাঁড়িপাল্লার

দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই, অদ্ভুত পরিস্থিতি : সারোয়ার তুষার

সারজিস আলম

সারজিস আলমকে জরিমানা

তারেক রহমান

৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের তিন জেলায় যাবেন তারেক রহমান

Mirza

মির্জা-কন্যার পোস্টে নেটপাড়ায় শোরগোল

তারেক রহমান

গুপ্ত দলের লোকেরা জালেম হিসেবে আবির্ভূত হয়েছে : তারেক রহমান

Oli

প্রথম বিদ্রোহ আমি করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.