
কিশোরীর ভাই সাব্বির ও এলাকাবাসী জানান, বাহাদুরপুর গ্রামের আব্দুল কাদের এর কিশোরী মেয়ে লামিয়া খাতুন বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণিতে লেখাপড়া করে। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে বান্ধবীর সাথে বেড়ানো নিয়ে মায়ের সাথে লামিয়ার বৃহস্পতিবার রাতে বচসা হয়।
শুক্রবার বিশ্ব ভালবাসা দিবসের দিন সকালে লামিয়া বেড়াতে যেতে চাইলে মা ও বাবা বকাঝোকা করে। এতে অভিমান করে লামিয়া খাতুন ঘরের আড়ার সাথে পরনের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন টের পেয়ে জানালা ও দরজা ভেঙ্গে লামিয়াকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে দুপুরে জরুরী বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



