Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে, প্রেমিক কারাগারে প্রেমিকা তালাবন্ধ
বিভাগীয় সংবাদ

ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে, প্রেমিক কারাগারে প্রেমিকা তালাবন্ধ

By Sibbir OsmanMay 5, 20213 Mins Read

ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে, প্রেমিক কারাগারে প্রেমিকা তালাবন্ধ

Advertisement
জুমবাংলা ডেস্ক: মাদারীপুরের রাজৈরে ভালোবেসে সনাতন ধর্মাবলম্বী এক নাবালিকা (১৭) ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে পার্শ্ববর্তী আবু সাঈদ (২৩) নামে এক কলেজছাত্রকে বিয়ে করার অভিযোগ উঠেছে। এরই মধ্যে তারা ৩ বার পালিয়ে অন্যত্র চলে গেছে।

নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের উদ্ধার করে প্রেমিককে কারাগারে প্রেরণ করে প্রেমিকাকে তার বাবার জিম্মায় দিয়েছে। বর্তমানে ১০দিন ধরে ওই কিশোরীকে তার বাবার বাড়িতে একটি ঘরে তালাবন্ধ করে রাখা হয়েছে।

ঘটনাটি ঘটেছে রাজৈর উপজেলার খালিয়ার পালপাড়ায়। এ ঘটনা এলাকায় চাউর হলে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।

এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের নয়াকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল শেখের ছেলে এইচএসসি পরীক্ষার্থী আবু সাইদ শেখের সঙ্গে পার্শ্ববর্তী এসএসসি পরীক্ষার্থী সনাতন ধর্মাবলম্বী এক নাবালিকার ৩-৪ বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের টানে গত ৬ মাস আগে তারা দুজন পালিয়ে যায়।

পরে ওই মেয়ে গত বছরের ৪ নভেম্বর ফরিদপুর নোটারি পাবলিকের মাধ্যমে ধর্মান্তরিত হয়ে মসজিদে গিয়ে ইমামের কাছে হাজির হয়ে পবিত্র কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। হিন্দু নাম পরিবর্তন করে ইসলামী নাম পপি আক্তার রাখে। ওই দিনই আরও একটি নোটারি পাবলিকের মাধ্যমে তারা বিয়ে করে। এরপর থেকে তারা দুজনে পালিয়ে বিভিন্ন স্থানে বসবাস করতে থাকে।

এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে রাজৈর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে রাজৈর থানা পুলিশ ৪ দিন পর তাদেরকে উদ্ধার করে কিশোরীকে পরিবারের কাছে দিয়ে আবু সাঈদকে জেল হাজতে প্রেরণ করে। ওই ঘটনাটি পারিবারিক ও সামাজিক সমঝোতা হলে কিশোরীর বাবা আবু সাঈদকে জামিনে বেরিয়ে আসতে সহায়তা করেন। এরপর কিশোরীর বাবা তার মেয়েকে নিয়ে তার কর্মস্থল সিলেট নিয়ে যায়।

কিন্তু আবু সাঈদ খোঁজ খবর নিয়ে সিলেট থেকে ওই কিশোরীকে নিয়ে আবার পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে চলতি বছর ১৫ জানুয়ারি সিলেট থানায় একটি মামলা দায়ের করেন। পরে পালিয়ে যাওয়ার প্রায় ১ মাস পর ঢাকার আশুলিয়া থেকে পুলিশ তাদেরকে আটক করে নিয়ে আসে। কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় তাকে পরিবারের হাতে এবং আবু সাঈদকে জেল হাজতে প্রেরণ করে। বর্তমানে আবু সাঈদ জেল হাজতেই রয়েছে।

এরই মধ্যে আবু সাঈদের স্বজনরা কৌশলে কিশোরীকে নিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রাজেশ্বরদী গ্রামে আবু সাঈদের বোনের বাড়িতে রাখে এবং স্থানীয় একটি মহিলা মাদ্রাসায় ভর্তি করে দেয়। কিশোরীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। বাড়িতে আনার পর ১০ দিন ধরে তাকে একটি ঘরে তালাবন্ধ করে রাখা হয়েছে। আটকে রেখে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

কিশোরীর মা জানান, মান-সম্মানের ভয়ে আমরা মেয়েকে শাসনে রাখি। এ ঘটনায় সমাজ আমাদের এক ঘরে করে রেখেছে। তাছাড়া আবু সাঈদের পরিবারের লোকজন সব সময় আমাদের হুমকি দিয়ে আসছে। লজ্জায় মুখ দেখাতে পারিনা।

আবু সাঈদের বাবা আবদুল জলিল শেখ বলেন, ওই মেয়েকে মুসলিম বানিয়ে আমার ছেলে বিয়ে করেছে । আমার ছেলের মুক্তি চাই এবং যাতে নিরাপদে থাকতে পারে সে ব্যবস্থা করা দরকার।

নাবালিকা জানায়, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে সাইদকে বিয়ে করেছি। আমি বাড়ি থেকে তিনবার পালিয়েছি। তাই আমার বাবা মা আমাকে ঘরে আটকিয়ে রেখেছে।

রাজৈর মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কনা বলেন, আমরা খোঁজখবর নিয়েছি। নাবালিকা তার বাবা, মার কাছে নিরাপদে আছে। যদি ওই নাবালিকা নির্যাতনের কোনো অভিযোগ করে তাহলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান বলেন, ঘটনাটি শুনে মঙ্গলবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা কবীর ও বুধবার সকালে সমাজসেবা কর্মকর্তা মো. ফজলুল রহমান ছলাকারকে ওই নাবালিকার বাড়িতে পাঠিয়েছি। তাদের কাছে ওই নাবালিকা বলেছে আমি আমার তার বাব-মার কাছেই ভাল আছি এবং নিরাপদে আছি। এর পরে যদি ওই নাবালিকা তার বাবা-মার কাছে নিরাপদ বোধ না করে তাহলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa