
আদালত সূত্রে জানা যায়, আজ রবিবার সকাল সাড়ে ১১টার সময় পতেঙ্গা থেকে আনোয়ারা যাওয়ার পথে শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকা দিয়ে বনভোজনের একটি ট্রাক বেপরোয়া গতি ও উচ্চস্বরে হিন্দি গান গেয়ে অতিক্রম করছিল। ওই সময় গাড়িটিকে থামানোর সংকেত দেন কর্ণফুলীর ইউএনও। কিন্তু চালক তা না মেনে গতি বাড়িয়ে চলে যান। পেছন পেছন ধাওয়া করে দুই কিলোমিটার পর ক্রসিং এলাকায় গিয়ে ট্রাকটিকে আটক করেন তিনি। আটক করার পর চালককে ইউএনও অফিসে নিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। পরে চালককের কাছে থেকে মুচলেকা নিয়ে গাড়িটি ছেড়ে দেওয়া হয়। চালক আর এই ঘটনার কাজ করবেন না বলে জানান।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা বলেন, গাড়িটিকে থামাতে বললে চালক আরও দ্রুতগতিতে গাড়ি চালানো শুরু করে। গাড়িটির পিছনে- পিছনে ধাওয়া করে ফিল্মি কায়দায় ২কিলোমিটার পর গাড়িটিকে আটক করি।
তিনি আরও বলেন, আজ ২১শে ফেব্রুয়ারি ভাষার অসম্মান করে নেচে–গেয়ে বিদেশি গান গাওয়ায় জরিমানা করা হয়। বাংলা ভাষার সঠিক প্রয়োগ ও প্রসারের জন্য এসব অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



