
ভাসানচরে নতুন বসতি গড়ার মাত্র ৬ দিনের মধ্যে ১০ ডিসেম্বর জন্ম নেওয়া প্রথম শিশুসন্তানের নাম রাখা হয়েছে ভাসান আলী। মানব বসবাসের উপযোগী হিসেবে গড়ে তোলার পর এই ভাসানচরে জন্ম নেওয়া প্রথম সন্তান।
এরপর ভাসানচরে জন্ম নেয় আরও তিন সন্তান, এর মধ্যে ২০ ডিসেম্বর জন্ম নেওয়া কন্যাশিশুর নাম রাখা হয়েছে ভাসান নূর। বর্তমানে সেখানে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা গণসংস্থার চিকিৎসক এবং কর্মীরা এসব শিশুর স্বাস্থ্যসেবা তদারকি করছেন। এর মাঝে দু’দফায় ভাসানচরে যাওয়া রোহিঙ্গাদের মধ্যে অন্তঃসত্ত্বা নারীদের বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



