Advertisement

জুমবাংলা ডেস্ক : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজিত প্রতিবাদ সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত ১০ কর্মী-সমর্থক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে, উপজেলার হাজীগঞ্জ পশ্চিম বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২২ রাউন্ড গুলি নিক্ষেপ করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজিত সভায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যোগ দেয়। সভা চলাকালীন সময়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’টি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উত্তেজিত কর্মী-সমর্থকরা সভার মঞ্চ ভাঙচুর করে। উভয়পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। এসময় পুলিশের পক্ষ থেকে ১২২ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনায় হাজীগঞ্জ বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.