Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ভিক্ষার ঝুলি হাতে ঘুরছেন আ.লীগ নেতা!
খুলনা বিভাগীয় সংবাদ

ভিক্ষার ঝুলি হাতে ঘুরছেন আ.লীগ নেতা!

By Shamim RezaSeptember 5, 20213 Mins Read

ভিক্ষার ঝুলি হাতে ঘুরছেন আ.লীগ নেতা!

Advertisement

জুমবাংলা ডেস্ক : সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলসের এক সময়ের শ্রমিক বর্তমানে আওয়ামী লীগের একটি ওয়ার্ড কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ভিক্ষার ঝুলি নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। দিনের রোজগারের টাকায় হোটেল থেকে খাবার কিনে খেয়ে কোনোমতে দিন গুজরান করছেন সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের এই নেতা বজলুর রহমান (৭২)।

নিজ বাড়ি ও সহায়-সম্পত্তি ছোট ছেলের নামে লিখে দেওয়ার পর থেকে বজলুর রহমান মাগুরা দোতলা মসজিদের পাশে আব্দুর রউফের একটি পুরনো বাড়িতে ভাড়া থাকেন।

প্রতিদিন সকালে বজলুর রহমানকে দেখা যায় মাথায় টুপি, কাঁধে গামছা আর বগলে ছাতা নিয়ে নিকটস্থ কদমতলা বাজার, সাতক্ষীরা সিটি কলেজ এলাকা, শহরের বাস টার্মিনাল এলাকা, মাধবকাটি এলাকা এবং আশপাশের বিভিন্ন স্থানে দোকানে দোকানে গিয়ে হাত পাততে। বয়সের ভারে ন্যুব্জ বজলুর রহমান এভাবেই কষ্টে দিন কাটাচ্ছেন।

তার বড়ছেলে আবুল কালাম সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। ছোটছেলে আব্দুস সালাম আদিল বাবু পোলট্রি ব্যবসায়ী। একমাত্র মেয়ে নিলুফার ইয়াসমিন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতাউল গনি ওসমানির স্ত্রী। বজলুর রহমানের স্ত্রী সুফিয়া খাতুন বড় ছেলের বাড়িতে নিরাপদ আশ্রয় পেলেও বজলুর রহমান ঘুরছেন পথে পথে।

আক্ষেপ করে বজলুর রহমান বলেন, আমার বড়ছেলে চাকরিজীবী এবং ছোট মেয়ের বিয়ে হয়ে গেছে- এমন যুক্তি দেখিয়ে ছোটছেলে আব্দুস সালাম আদিল বাবু আমার জমি ও বাড়ি লিখে দেওয়ার জোর চাপ দিয়ে আসছিল। একপর্যায়ে সে জানিয়েছিল আমার ও আমার স্ত্রীর আজীবন ভরণপোষণের দায়িত্ব তার ওপর। এই সরল বিশ্বাসে পাঁচ বছর আগে মাগুরায় ৬ শতক জমির ওপর তৈরি একতলা বাড়িটি তার নামে লিখে দেই।

তিনি বলেন, এরপর থেকে সালাম আদিল বাবু আমার ও আমার স্ত্রীর ওপর নানাভাবে অত্যাচার নির্যাতন করতে থাকে। না খেয়ে কোনোমতে কাটিয়ে যাচ্ছিলাম। কিন্তু মাসতিনেক আগে ছোটছেলে আমার স্ত্রী সুফিয়া খাতুনকে মারধর করে তার মোবাইল ভেঙে দেয় এবং আমাকে হুমকি-ধামকি দিয়ে বাড়ি থেকে জোর করে নামিয়ে দেয়। নিরুপায় হয়ে বড় ছেলের বাসায় গিয়ে আশ্রয় পাই। কিন্তু সেখানে থাকার জন্য গৃহ সমস্যা থাকায় আমি নিজে অন্যের বাসায় থাকি।

বজলুর রহমান জানান, আমি লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের ৮নং ওয়ার্ডের সভাপতি শেখ তৌহিদুজ্জামান তোতার মৃত্যুর পর থেকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে রয়েছি।

এখন কপর্দকহীনভাবে অন্যের কাছে হাত পেতে দিন চালাচ্ছি উল্লেখ করে তিনি বলেন, আমি বয়স্ক ভাতা পাই; তবে চাকরি জীবনের পেনশনের সব টাকা ওই বাড়ির পেছনেই চলে গেছে।

আগামী দিনগুলো কীভাবে কাটাবেন তা উল্লেখ করে বলেন, শুক্রবার মানুষের দ্বারে দ্বারে গিয়ে ২০০ টাকার মতো পেয়েছিলাম। আজ শনিবার পেয়েছি ১০০ টাকা। এ টাকায় হোটেলের ভাত-রুটি কিনে আমি বেঁচে থাকার চেষ্টা করছি।

তার বিষয়ে জানতে চাইলে স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রানা জানান, বজলুর রহমান চাচার কষ্টের সীমা নেই। তিনি ছোট ছেলের দ্বারা বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন। আমরা তাকে সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করছি।

বড়ছেলে আবুল কালাম জানান, আম্মাকে আমার কাছে রেখেছি। আব্বাকেও রাখতে চাই। কিন্তু আব্বা আমার বাড়ির গৃহসংকট দেখে থাকতে রাজি হননি।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুনার রশিদ বলেন, বজলুর রহমান একজন শ্রমিক নেতা ছিলেন। আজীবন আওয়ামী লীগ করেছেন। এখন তিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সঙ্গে জড়িত রয়েছেন।

তার প্রতি তার ছেলে অমানবিক আচরণ করেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি। ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।

স্থানীয়রা জানান, বজলুর রহমানের আদি বাড়ি ছিল যশোরের সাগরদাঁড়ি ইউনিয়নে। ১৯৮০ সালের পর সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলস শ্রমিক হিসেবে চাকরি করেছেন দীর্ঘদিন। মিলটি বন্ধ হওয়ার শেষ দিন পর্যন্ত তিনি চাকরিতে ছিলেন। তার ছেলে আব্দুস সালাম আদিল বাবু একজন মাদকাসক্ত যুবক এবং তিনি একটি মাদক সিন্ডিকেট পরিচালনা করে থাকেন বলে মাগুরা মিলবাজার এলাকার অধিবাসীদের অভিযোগ।

এসব বিষয়ে জানতে আব্দুস সালাম আদিল বাবুর মোবাইল নম্বরে যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

July 22, 2026
Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

July 22, 2026
Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

July 22, 2026

Latest News

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa