Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ভিডিও কলে কথা বলছে তোতা, করছে বন্ধুত্ব! অবাক হলেও সত্য
আন্তর্জাতিক

ভিডিও কলে কথা বলছে তোতা, করছে বন্ধুত্ব! অবাক হলেও সত্য

By Sibbir OsmanMay 6, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: একদল তোতাপাখিকে স্মার্টফোন ব্যবহার করে শেখানো হয়েছিল, কীভাবে ভিডিও কল করতে হয়। এরপর তাদের সামনে স্মার্টফোন সহজলভ্য করে দেখা গেল এক অবাক করা বিষয়। দেখা গেল, তোতাগুলো পরস্পরকে কল তো করছেই পাশাপাশি তারা একে অপরকে বিভিন্ন সংকেত শেখাচ্ছে, এমনকি কীভাবে উড়তে হয়, তাও শেখাচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম এনপিআরের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তির ব্যবহার ব্যাপকহারে বেড়ে যাওয়ার একটি অনন্য উদাহরণ হতে পারে যুক্তরাষ্ট্রের এ ঘটনা।

মানুষের বাচনভঙ্গি আয়ত্ত আনার ক্ষমতা যেসব পাখির রয়েছে তার মধ্যে তোতা অন্যতম। মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করার ক্ষমতা অন্য অনেক পাখির তুলনায় এই প্রজাতির পাখির অনেক বেশি। তাই তোতা পাখির স্মার্টফোন ব্যবহার অবাক করা বিষয় হলেও বাস্তবতা ভিন্ন।

ভিডিও কলে কথা বলছে তোতা, করছে বন্ধুত্ব! অবাক হলেও সত্য
ছবি: নিউইয়র্ক পোস্ট
Advertisement

আধুনিক প্রযুক্তিপণ্য স্মার্টফোন কিংবা ট্যাবলেট ব্যবহার করে এসব প্রশিক্ষিত তোতা পাখির কল করাটা বিস্ময় নয়। পাখিগুলো কল করার জন্য আইফোনের ফেসটাইম অ্যাপ ব্যবহার করছে। শিখছে জুমের মতো ভিডিও কলিং অ্যাপের ব্যবহারও। গবেষকেরা বলছেন, তোতাগুলোর যখন কল করতে ইচ্ছা করে, তখন এক ধরনের সংকেত দেয় সেগুলো।

যুক্তরাষ্ট্রের নর্থইস্টার্ন ইউনিভার্সিটির গবেষক জেনিফার কুনহা বলেন, এক বছরের বেশি সময় হলো পাখিগুলো কথা বলছে ভিডিও কলে।

ভিডিও কলে তোতা কী কী করে, এ জন্য পাঁচ মিনিটের কথোপকথন পর্যবেক্ষণ করা হয়েছে। এতে দেখা গেছে, কথোপকথনের সময় এরা একে অপরকে নতুন শব্দ শেখায়, ওড়া শেখায়। যেসব পাখি একবারও একে অপরকে দেখেনি, তারাও ভিডিও কলে চঞ্চল হয়ে ওঠে, ইতিবাচক সাড়া দেয়।

গবেষণায় আরও বলা হয়েছে, এই ভিডিও কলে তারা একে অপরের জন্য গান গায়, নাচে। এমনকি এটাও বলতে শোনা গেছে যে, একটি পাখি আরেকটিকে বলছে, ‘হাই! এখানে আসো! হ্যালো!’

এমন ভিডিও কলের মাধ্যমে তোতাগুলোর জীবনযাপন আরও সুন্দর হচ্ছে কি না, এ নিয়েও গবেষণা হচ্ছে। এ জন্য অবশ্য যুক্তরাজ্যের গ্লাসগো ইউনিভার্সিটি ও যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিও নর্থইস্টার্ন ইউনিভার্সিটির সঙ্গে কাজ করছে।

এ প্রসঙ্গে নর্থইস্টার্ন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক রেবেকা ক্লেইনবার্গার বলেন, ‘আমরা এটা বলছি না যে বন্য পরিবেশে থাকলে পাখিগুলো যতটা খুশি থাকে, ততটা খুশি করা যায় এমন ভিডিও কলের মাধ্যমে। যেসব পাখি বন্দী আছে, সেগুলোকে খুশি রাখার চেষ্টা করছি আমরা।’

আঁটি নেই এই আমের, পুরোটাই শাঁস; ভিডিও তুমুল ভাইরাল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
USA

বসনিয়া নিয়ে মন্তব্য: সমালোচনার মুখে মাফ চাইলেন মার্কিন সংবাদকর্মী

June 29, 2026
ইরান

ড্রেসিং রুমে শান্তি, সম্মান ও বন্ধুত্বের আহ্বানে চিঠি লিখে যায় ইরান

June 29, 2026
গরুর মাংস

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

June 29, 2026

Latest News

USA

বসনিয়া নিয়ে মন্তব্য: সমালোচনার মুখে মাফ চাইলেন মার্কিন সংবাদকর্মী

ইরান

ড্রেসিং রুমে শান্তি, সম্মান ও বন্ধুত্বের আহ্বানে চিঠি লিখে যায় ইরান

গরুর মাংস

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

তাপপ্রবাহ

শতাব্দীর ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

ভূমিকম্প

ধ্বংসস্তূপের নিচে ছেলের কান্না শুনেও অপেক্ষায় মা, ফুরিয়ে আসছে সময়

Pram

বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের প্রেমের গল্প পাল্টে দিলো একটি ফোনকল

ভেনেজুয়েলায় ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

আশুরা

আশুরার তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যাচেষ্টা

Tramp

বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa