দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সংগীতাঙ্গনে সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী হিসেবে কাজ করছেন ইবরার টিপু। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা যায় ভক্ত-শুভাকাঙ্ক্ষী মহলে। ফেসবুকের একটি ভিডিওতে তার দেখা পেয়ে চমকে যান সবাই। তারপরই গায়কের খোঁজ নেয়ার চেষ্টা করা হয়। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন ইবরার টিপুর স্ত্রী সংগীতশিল্পী বিন্দু কণা।

গায়কের ফেসবুক আইডি থেকে লাইভে এসে বিন্দু কথা জানান―প্রায় দুই বছর আগে কিডনি ক্যানসার ধরা পড়ে ইবরার টিপুর। তারপর বড় ধরনের অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। আর এখন চিকিৎসা-পরবর্তী প্রক্রিয়ার মধ্যে আছেন এবং সুস্থতার দিকে রয়েছেন।
বিন্দু কণা বলেন, ইবরার টিপুর বড় একটি অস্ত্রোপচার হয়েছে। এ জন্য তার কথা বলতে কিছুটা সমস্যা হচ্ছে। ধীরে ধীরে সুস্থ হবে। সম্প্রতি একটি ভিডিও দেখে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন, ফোন করেছেন, সবাই জানতে চেয়েছেন কী হয়েছে তার। কিন্তু এই মুহূর্তে তার পক্ষে সবার সঙ্গে কথা বলা সম্ভব নয়। আরও কিছুটা সুস্থ হলে সবার সঙ্গে যোগাযোগ করবে সে।
এ সময় তিনি বলেন, দুই বছর আগে ইবরার টিপুর কিডনি ক্যানসার শনাক্ত হয়। দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচারের একটি কঠিন অধ্যায় অতিক্রম করতে হয়েছে। বর্তমানে সুস্থতার পথে আছেন। আসলে বিষয়টি কাউকে জানাতে চাইনি আমরা। এরপরও সম্প্রতি ফেসবুকে তার বর্তমান চেহারা দেখে বিভ্রান্ত হয়েছেন অনেকে। এ জন্য বিষয়টি সবাইকে জানানো প্রয়োজন মনে হয়েছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
প্রসঙ্গত, দেশীয় সংগীতাঙ্গনে ইবরার টিপু একটি পরিচিত নাম। তার সুর ও সংগীতে বিভিন্ন প্রজন্মের শিল্পী করেছেন। বিভিন্ন রিয়েলিটি শোর টাইটেল গান নির্মাণের পাশাপাশি ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের আলোচিত স্বাগত সংগীত ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ তৈরি করে প্রশংসা লাভ করেন। বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্র থাকছেন এ শিল্পী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



