Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে ১০৫ জনের প্রাণহানি
আন্তর্জাতিক

ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে ১০৫ জনের প্রাণহানি

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 20, 2020Updated:October 20, 20201 Min Read

ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে ১০৫ জনের প্রাণহানি

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামের মধ্যাঞ্চলে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১০৫ জন মারা গেছেন এবং ২৭ জন নিখোঁজ রয়েছেন। খবর সিনহুয়া’র।

মঙ্গলবার দেশটির প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের স্টিয়ারিং কমিটি জানায়, সোমবার মৃতের সংখ্যা ৯০ জন হলেও এ সংখ্যা পরে বেড়েছে।

কমিটির সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, মূলত কোয়াং ত্রি, থুয়া থিয়েন-হিউ এবং কোয়াং নাম প্রদেশে এ হতাহতের ঘটনা ঘটে।

দেশটিতে গত ১৩ অক্টোবরের ভূমিধসে ১৩ উদ্ধারকর্মী ও সেনা সদস্য নিহত হন, যাদের থুয়া থিয়েন-হিউ প্রদেশে জলবিদ্যুৎকেন্দ্রে ভূমিধসের কারণে আটকা পড়ে শ্রমিকদের উদ্ধার করতে প্রেরণ করা হয়েছিল।

নিখোঁজ শ্রমিকদের উদ্ধারের কাজ এখনও চলছে।

রবিবার কোয়াং ত্রি প্রদেশে ভূমিধসে ২২ সেনা সদস্য নিহত হন।

কমিটি জানায়, বিকাল ৫টা নাগাদ নাগে আন, হা টিনহ, কোয়াং বিন এবং কোয়াং ত্রি এলাকার ৫২ হাজার ১০০ পরিবারকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার এ প্রদেশগুলোর এক লাখ ৭৭ হাজার ৯০০টিরও বেশি ঘরবাড়ি ডুবে গেছে।

তারা জানায়, বন্যায় ৬ লাখ ৯১ হাজার ১০০ এরও বেশি গবাদিপশু এবং হাঁস-মুরগি মারা গেছে বা ভেসে গেছে। ভূমিধস ও বন্যায় জাতীয় মহাসড়ক ও স্থানীয় সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভিয়েতনাম নিউজ এজেন্সি জানায়, সোমবার এক সরকারি সভায় প্রধানমন্ত্রী নুয়েন জুয়ান ফুক এ ঐতিহাসিক বন্যায় বিধ্বস্ত মধ্যাঞ্চলে উদ্ধার অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa