Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল তাদের নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের বিষয়ে একমত হয়েছে। মঙ্গলবার দু’পক্ষের ভিসামুক্ত ভ্রমণ সুবিধার কথা ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিনিধিদল ইসরায়েল সফরে পৌঁছানোর পর নেতানিয়াহু এই ঘোষণা দেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমরা আজ ইতিহাস রচনা করছি। সংযুক্ত আরব আমিরাত থেকে এটিই প্রথম আনুষ্ঠানিক সফর। আজ আমরা চারটি চুক্তি স্বাক্ষর করছি যা অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি এবং বিমান চলাচলের বিষয়গুলোর পরিবর্তন করবে।

এর আগে আজ সকালে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে দেশটির বেশ কয়েকজন কর্মকর্তা ইসরায়েলের উদ্দেশে ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমানে করে রওনা দেন। তাদের সঙ্গে রয়েছেন আমেরিকার কয়েকজন কর্মকর্তা।

আমিরাতের বিমানটি তেল আবিবের বাইরে বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে। সেখানে মাস্ক পরা অবস্থায় নেতানিয়াহু আরব আমিরাতের প্রতিনিধিদলকে স্বাগত জানান।

সূত্র: খালিজ টাইমস।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.