
আটকের পর আদালতের নির্দেশে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। বিদেশিদের মধ্যে মালয়েশিয়ার ২০ জন নাগরিক ছাড়াও, বাংলাদেশ ও কিরগিজিস্তানের ৯ জন করে, ইন্দোনেশিয়ার ৭ জন এবং কাজাখস্তানের একজন নাগরিক আছেন।
পুলিশ সূত্রে খবর, এদের মধ্যে বিহারের আরারিয়া জেলা থেকে ১৮ জন, পাটনা থেকে ১৭ এবং বক্সার জেলা থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি দিল্লির নিজামুদ্দিনে তাবলিগ জামাতে যোগ দেওয়ার পর এই বিদেশিরা বিহারে এসেছিল। এরপর স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে প্রথমে তাদের সকলকেই ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল।
কোয়ারেন্টিনে থাকাকালীন সময়েই তাদের লালারস পাঠানো হয় করোনাভাইরাস পরীক্ষার জন্য। যদিও তাদের শরীরে করোনার কোন লক্ষণ পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



