নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রতারণামূলক সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করায় আইনি পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। গাজীপুর মেট্রোপলিটন গাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জিডি নম্বর ১৪০৮।

ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করায় থানায় জিডি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

Advertisement

মঙ্গলবার (২৮ মে) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় রেমাল দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানার বিষয়ে আবহাওয়া সংবাদ সম্পর্কে অবহিত হয়ে পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে জাতীয় বিশ্ববিদ্যালয় গত ২৬ মে’র অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত করে। এই বিজ্ঞপ্তি সকল গণমাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু, সাইবার অপরাধীদের একটি সংঘবদ্ধ চক্র বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার হীন প্রয়াসে সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত সংবাদকে বিকৃত করে প্রচারণা চালিয়েছে। এর সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি দিয়েছে। এহেন প্রতারণামূলক সংবাদের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় মানচিত্রসম প্রতিষ্ঠান। দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ শিক্ষার্থীর দায়িত্ব পালনকারী পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে আশা করে যে, এ প্রতিষ্ঠানের ৩৫ লক্ষাধিক শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যতের কথা ভেবে কেউ যেন ক্ষতিকর ও অবমাননাকর কার্যক্রম না করে, সেজন্য সবাইকে অনুরোধ করা হলো। জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) অনুসরণ করার আহ্বান জানানো হলো।

গাজীপুরে বন দখল প্রতিরোধ করতে গিয়ে হামলা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google