
এবার তাকে একহাত নিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদ-উল-মুসলিমইন (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। পাক প্রধানমন্ত্রীর ভুয়া ভিডিও পোস্টের পর শনিবার আসাদউদ্দিন ওয়েইসি বলেন, ইমরান খান যেন ভারতীয় মুসলিমদের চিন্তা ছেড়ে নিজের দেশের কথা ভাবেন।
সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) এবং জাতীয় নাগরিকপঞ্জীর (NRC) প্রতিবাদে প্রথম থেকেই সুর চড়িয়েছেন আসাদউদ্দিন ওয়েইসি এবং তার দল। CAA আন্দোলনে শামিল হয়ে প্রতিবারেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাণ্ডকারখানা বেশি অবাক করেছে তাঁকে।
তিনি বলেন, “বাংলাদেশের একটি ভিডিও পোস্ট করে পাকিস্তানের প্রধানমন্ত্রী সেটিকে ভারতের বলে দাবি করেছেন। মিস্টার খান, নিজের দেশ নিয়ে চিন্তা করুন। আমরা জিন্নার ভুল তত্ত্ব খারিজ করেছি। আমরা গর্বিত ভারতীয় মুসলিম এবং চিরকাল তেমনটাই থাকব।” সূত্র : সংবাদ প্রতিদিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



