Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ভূমিদস্যু ও দখলবাজরাও রেহায় পাবে না: কাদের
জাতীয় বিভাগীয় সংবাদ

ভূমিদস্যু ও দখলবাজরাও রেহায় পাবে না: কাদের

By Sazzad Hossainসেপ্টেম্বর 22, 20192 Mins Read
0OxFT9Vg5hbPbYSxwoNU1LR5vVM5FaHHuVhQyHhT
ফাইল ছবি
Advertisement

 

কক্সবাজার প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রবিবার বলেছেন, ভূমিদস্যু ও দখলবাজরাও চলমান অভিযান থেকে রেহায় পাবে না। খবর ইউএনবি’র।

তিনি বলেন, ‘যত বড় নেতা ও প্রভাবশালী হোক না কেন চলমান অভিযান থেকে কেউ বাদ যাবে না। ভূমিদস্যু ও দখলবাজদেরও রেহায় দেয়া হবে না।’

কক্সবাজার জেলা প্রশাসকের শহীদ এটিএম জাফর আলম মিলনায়তনে সুধীবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাদের উদ্দেশে কাদের বলেন, তারা নানাভাবে ভালো কথা বলার চেষ্টা করেন। কিন্তু নিজেদের চেহারা আয়নায় দেখেননি। পাঁচবার তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন। তাদের এই দুর্নীতির রেকর্ড আগামীতে কেউ ভাঙতে পারবে না।

‘হাওয়া ভবন বিএনপির দুর্নীতির ঘাঁটি ছিল। ছোট নেতা থেকে বড় নেতা সবাই দুর্নীতিগ্রস্থ। কিন্তু তখন তারা দুর্নীতি প্রতিরোধে কোনো ব্যবস্থা নেননি। তাদের নিজেদের এত গন্ধ আর তারা ন্যায় নীতির কথা বলেন। এ যেন ভুতের মুখে রাম নাম,’ বলেন সেতুমন্ত্রী কাদের।

বিএনপি নেতাদের পদত্যাগ করা উচিত মন্তব্য করে তিনি বলেন, ‘বর্তমানে বিএনপি নেতারা ব্যর্থ। মাঠে তাদের কোনো অবস্থান নেই। তারা ১০ বছরে ১০ মিনিটের জন্যও মাঠে অবস্থান করতে পারেননি। আন্দোলনে তারা ব্যর্থ। তাদের নেত্রী খালেদা জিয়া দীর্ঘ দেড় বছর কারাবন্দি রয়েছেন। কিন্ত নেতা-কর্মীরা তাকে মুক্ত করতে দেড় মিনিটের জন্যও মাঠে নামতে পারেননি। তাদের সবার পদত্যাগ করা উচিত।’

সরকারি আমলাদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগের কাছে ভালো হওয়ার জন্য অনেকেই নিজেদের আওয়ামী লীগ নেতা মনে করবেন। দুর্নীতি না করে নিজেদের কাজ সততার সাথে করলেই এই সরকারের প্রিয় হওয়া যাবে। ‘আওয়ামী লীগের নাম ব্যবহার করে অনিয়ম, দুর্নীতি সহ্য করা হবে না,’ সতর্ক করেন তিনি।

কক্সবাজার শহরের অবস্থা বর্ণনা করতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, এটি একটি ভুতুড়ে শহর। শহরের রাস্তার অবস্থা ভালো না। সন্ধ্যা হলেই অন্ধকার নেমে আসে। শহরে আলোর অবস্থা খুবই অপ্রতুল।

জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামিম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, পংকজ নাথ এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, জাফর আলম এমপি, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মাসুদ হোসেন প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

জুন 20, 2026
Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

জুন 20, 2026
Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

জুন 20, 2026

Latest News

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa