Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ভূমিসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ, আইনজীবীর বিরুদ্ধে মামলা
ঢাকা বিভাগীয় সংবাদ

ভূমিসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ, আইনজীবীর বিরুদ্ধে মামলা

By Shamim RezaSeptember 16, 20202 Mins Read

ভূমিসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ, আইনজীবীর বিরুদ্ধে মামলা

Advertisement

মানিকগঞ্জ প্রতিনিধি : ভূমিহীনদের টাকা আত্মসাত করা সেই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে জেলাপ্রশাসকের কাছে অভিযোগ করার কয়েক ঘন্টা পরেই আইনজীবী ফয়জুলের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেছে উপ-সহকারী ভূমি কর্মকর্তা মুহাম্মদ রাজা মোল্লা।

গত ৯ সেপ্টেম্বর ভূমিহীনদের টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মুহাম্মদ রাজা মোল্লার বিরুদ্ধে। এই মামলার আইনজীবীকে প্রাণনাশের হুমকি দিয়েছে অভিযুক্ত মুহাম্মদ রাজা মোল্লার সন্ত্রাসী বাহিনী।

এ বিষয়ে জেলা প্রশাসকের নিকট ১৫ সেপ্টেম্বর লিখিত অভিযোগ করেছেন আইনজীবী ফয়জুল ইসলাম। এরপর আইনজীবী ফয়জুল ও তারা বাবা মফিজুল ইসলামের বিরুদ্ধে পাল্টা সরকারি কাজে বাধা ও চাঁদা দাবি করার মামলা করেছেন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুহাম্মদ রাজা মোল্লা।

দৌলতপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আইনজীবী ফয়জুল ইসলাম জানান, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুহাম্মদ রাজা মোল্লা প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অধীনে ভূমিহীনদের বিনামূল্যে ঘর দেয়ার কথা বলে ১০ জনের কাছ থেকে ৩০ হাজার টাকা করে ৩ লাখ টাকা ঘুষ নেন। ঘর দিতে না পারায় এই নিয়ে স্থানীয় সালিশে টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেন রাজা মোল্লা। নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে না পারায় ভূমিহীন পরিবারের সদস্য সাহেব আলী ৯ সেপ্টেম্বর ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুহাম্মদ রাজা মোল্লার বিরুদ্ধে মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। যার আইনজীবী ফয়জুল ইসলাম ইসলাম।

১৩ সেপ্টেম্বর রাজা মোল্লার পাঠানো সন্ত্রাসীরা রাস্তায় ফয়জুল ইসলামকে হত্যার হুমকি দেয়।

আইনজীবি ফয়জুল ইসলাম মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কাছে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ ও কলিয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুহাম্মদ রাজা মোল্লার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। অভিযোগ দেয়ার কয়েক ঘণ্টা পর ১৫ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দুপুরে দৌলতপুর থানায় মফিজুল ও তার বাবার বিরুদ্ধে পাল্টা চাঁদা দাবি করার মামলা করেছেন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুহাম্মদ রাজা মোল্লা।

দৌলতপুর থানার ওসি রেজাউল করিম জানান, কলিয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রাজা মোল্লা আইনজীবি ফয়জুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026
sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

June 22, 2026
Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

June 22, 2026

Latest News

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa