Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে জমির পর্চা জাল জালিয়াতির অভিযোগে বার্নাট রোজারিও (৬৫) নামের এক বৃদ্ধকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনা আক্তার এ দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত বার্নাট উপজেলার তুমলিয়া ইউনিয়নের পিপ্রাশৈর গ্রামের মৃত এডমিন রোজারিও’র ছেলে। তিনি স্থানীয়ভাবে জমির ব্যবসা করেন।

জানা গেছে, ওই জমি ব্যবসায়ী ভূমি সংক্রান্ত মিস কেসে নিজের পক্ষে সংশ্লিষ্ট কাগজপত্রের সাথে একটি ভূয়া জাল পর্চা দাখিল করেন। বিষয়টি নিয়ে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাদের সন্দেহ হলে তল্লাসী দিয়ে দেখা যায় ওই পর্চাটি ভূয়া এবং জাল। পরে ভূমি অফিসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বার্নাট রোজারিওকে দন্ডবিধি ১৮৬০ এর ৪০৩ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, ওই লোক একটি ভূয়া ও জাল পর্চার মাধ্যমে জালিয়াতি করার চেষ্টা করেন। পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। তবে ভূমি অফিসে এ ধরনে জাল-জালিয়াতি হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google