আন্তর্জাতিক ডেস্ক : ভেড়ার বিনিময়ে নিজের স্ত্রীকে পরকীয়া প্রেমিকের হাতে তুলে দিলেন এক যুবক। ভারতের উত্তরপ্রদেশে অভিনব এই ঘটনা ঘটেছে। অবশ্য একটি দুটি নয়, স্ত্রীর বিনিময়ে পেয়েছেন ৭১টি ভেড়া।

বিষয়টি জানার পর সুবিচার চেয়ে পঞ্চায়েতে অভিযোগ জানান সীমার শ্বশুরবাড়ির লোকেরা। বসানো হয় সালিশ। সব শুনে বিষয়টি নিয়ে পঞ্চায়েত প্রধান যে রায় দেন তাতে সকলেই হতবাক হয়ে যান। পঞ্চায়েত প্রধান উমেশকে বলেন, সীমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে রাখা যাবে। বিনিময়ে তার স্বামী রাজেশকে ৭১টি ভেড়া দিতে হবে উমেশের।
উমেশের ১৪২টি ভেড়া রয়েছে। পঞ্চায়েত প্রধানের রায় মেনে সেখান থেকে ৭১টি ভেড়া রাজেশের হাতে তুলে দিতে সম্মত হন তিনি। আর স্বামী রাজেশ পালও সেই ভেড়া নিয়েই সন্তুষ্ট থাকেন। স্ত্রীকে তুলে দেন প্রেমিকের হাতে।
উমেশের বাবা রামনরেশ পাল অবশ্য এই রায় মানতে পারেননি। দ্বারস্থ হন পুলিশের। রাজেশের বিরুদ্ধে ভেড়া চুরির অভিযোগও দায়ের করেন। রামনরেশ বলেন, ছেলে কার সঙ্গে থাকবে সেটা নিয়ে আমার কোনও আপত্তি নেই। শুধু ভেড়াগুলো ফেরত চাই।
যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে রাজেশ বলেন বলেন, ভেড়া তো আমি চুরি করিনি! আমার স্ত্রীকে দিয়েছি, পরিবর্তে ভেড়া পেয়েছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



