ভেনিজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৯৪৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া, ভূমিকম্পে আহত হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ।

দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সর্বশেষ হতাহতের এ তথ্য জানান। এখনো নিখোঁজ রয়েছে কয়েক হাজার মানুষ। আশঙ্কা করা হচ্ছে, তাদের অনেকেই ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছেন।
রদ্রিগেজ জানান, ভয়াবহ এ ভূমিকম্পে প্রায় ৫৯ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাস। এই দুর্যোগে প্রায় ১৬,০০০ মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন। পর্যাপ্ত ত্রাণের অভাবে মানবেতর জীবনযাপন করেছেন তারা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ভারী যন্ত্রপাতির অভাব ও দুর্গম এলাকার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ধসে পড়া ভবনগুলো থেকে এরই মধ্যে লাশের গন্ধ বের হতে শুরু করেছে বলে জানিয়েছে সিএনএন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



