Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলাগামী ইরানের তেলবাহী ৪টি জাহাজ জব্দ করার জন্য উঠেপড়ে লেগেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটররা।

আলজাজিরা জানায়, ইরান ও ভেনেজুয়েলা দুইটি দেশই মার্কিন বিরোধী শক্তি হওয়ায় তাদের মধ্যে নিবিড় তেল বাণিজ্যের পথ বন্ধ করে দিতে চায় যুক্তরাষ্ট্র।

সুসম্পর্ক থাকা দুই দেশের মধ্যে কঠোর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আগ থেকেই।

বুধবার কলম্বিয়ায় ফেডারেল আদালতে একটি অভিযোগ দায়ের করা হয় যে, ভেনেজুয়েলাগামী ইরানি ট্যাঙ্কারগুলোর তেল বিক্রি করছে মাহমুদ মাদানিপুর নামে এক ব্যবসায়ী, যার সঙ্গে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সম্পর্ক আছে।

ইরানি এই বাহিনীকে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে। ফলে ট্যাংকারগুলোর সঙ্গে আইআরজিসির সঙ্গে সংযোগ দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হিসেবে সেগুলোকে জব্দ করতে চায় যুক্তরাষ্ট্র।

মার্কিন আদালতে প্রসিকিউটর জিয়া ফারুকি অভিযোগ করেন, এই তেল বাণিজ্য থেকে আয় করা অর্থ থেকে আইআরজিসির নৃশংস কর্মকাণ্ডে সমর্থন দেয়া হয়।

সেইসঙ্গে ধ্বংসাত্মক অস্ত্রের বিস্তার এবং সেগুলোর সরবরাহ, সন্ত্রাসবাদে সহায়তা, দেশে বিদেশে নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের কাজে ব্যবহার হয় এই তেল বাণিজ্যের লভ্যাংশ।

বার্তা সংস্থা এপি এই বিষয়ে জাতিসংঘের ইরানি প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করলেও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.